1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
বিইআরসি নির্ধারিত দামের বাজারে অস্থিরতা: দাবি না মানলে অনির্দিষ্টকালের ধর্মঘটের হুঁশিয়ারি এলপিজি ব্যবসায়ীদের দুর্গাপূজায় সীমান্ত এলাকার ২,৭২৭ মণ্ডপে মোতায়েন হচ্ছে ১০ হাজার বিজিবি সদস্য চকবাজারের অগ্নিকাণ্ডে ধোঁয়ায় ফায়ার সার্ভিসের ২ কর্মী অসুস্থ, ধ্বংসস্তূপে পরিণত ৬ষ্ঠ তলা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২,১৬৭ জন হুথিদের একের পর এক ক্ষেপণাস্ত্র হামলায় কোণঠাসা রিয়াদ: ইয়েমেনে স্থলযুদ্ধের ঝুঁকিতে সৌদি আরব কানাডার প্রতিমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক: রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন ও জলবায়ু তহবিলের ওপর জোর দেশজুড়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু: ডিসেম্বরের মধ্যে ৪ কোটি ৪৫ লাখ পরিবারের ডেটাবেইস গঠনের লক্ষ্য রিয়াদ বিমানবন্দরে হুথি হামলায় নিহত ও আহত ২৬ বাংলাদেশির পূর্ণাঙ্গ পরিচয় প্রকাশ ইলিশ নিষেধাজ্ঞার মৌসুমে পাতে চাপিলা: ইলিশের বিকল্প কি হতে পারবে এই ছোট মাছ? ডেঙ্গু নিয়ন্ত্রণে ঢাবি গবেষকদের নতুন উদ্ভাবন: এআই প্রযুক্তির ‘মাস্ট-ক্লাউডনেট’ দিয়ে এডিস মশা শনাক্তকরণ

মির্জা ফখরুল: যারা পিআর চায়, তারা জানেই না পিআর কী

banglarakash
  • Update Time : শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ৩৮০ Time View

আনুপাতিক নির্বাচন কী, এটা জনগণ বোঝে না উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে এখন একটা জগাখিচুড়ি অবস্থা চলছে। কিছু কিছু রাজনৈতিক দল পিআর পদ্ধতিতে নিবার্চনের কথা বলছে। কিন্তু তারা জানেই না, পিআর পদ্ধতি কী? শনিবার জাতীয় প্রেসক্লাবের হলরুমে জিয়া পরিষদ আয়োজিত ‘জুলাই বিপ্লব: প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, জাতি একটা ক্রান্তিকালের মধ্য দিয়ে পার হচ্ছে। আমরা অপেক্ষা করছি, একটা গণতন্ত্রের উত্তরণের পথে; যে রাজনৈতিক, অর্থনৈতিক বন্দোবস্ত দেশের মানুষের জন্য কল্যাণকর হবে, সেটা নিরূপণ করা। তিনি বলেন, আওয়ামী লীগ বাংলাদেশের যে ক্ষতিটা করেছে, সেটা খুব কম সময়ে পূরণ হওয়ার নয়। বিচার বিভাগ, আইন, স্বাস্থ্য খাতসহ সবকিছু নষ্ট করে দিয়েছে। শুধু তাই নয়, তারা দীর্ঘ ১৫ বছর অত্যাচার নির্যাতন করে গণতন্ত্রকামী রাজনৈতিক দলগুলোর স্ট্রাকচার ধ্বংস করেছে। সংস্কারের প্রসঙ্গে টেনে মির্জা ফখরুল বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া রাষ্ট্র মেরামতের জন্য ২০১৬ সালে ভিশন টুয়েন্টিথার্টি ঘোষণা করেন। এখন টেলিভিশন, টকশোতে যে সংস্কারের কথা হচ্ছে, এ বিষয়গুলো নিয়ে আমাদের নেতা তারেক রহমান ২০২২ সালে ৩১ দফা দিয়েছেন। এটা দিয়ে দেশের আমূল রাজনৈতিক অর্থনৈতিক পরিবর্তন আনা সম্ভব। তিনি বলেন, সংস্কার সহসাই হয় না। একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে হতে হয়। আপনি চাইলেন, কালকে পুলিশ ঘুষ নেওয়া বন্ধ করে দেবে? এটা মনে করার কোনও কারণ নেই। তবে এমনভাবে তৈরি করতে হবে, যাতে পুলিশ ঘুষ না খায়। আমাদের উন্নয়নের পথে আমলাতন্ত্র একটা বড় বাধা। মির্জা ফখরুল আরও বলেন, দেশ পরিচালনার জন্য জনপ্রতিনিধি দরকার। জনগণের প্রতিনিধি নির্বাচন করতে গেলেই বলে বিএনপি শুধু নির্বাচন চায়। নির্বাচন কেন চাই? নির্বাচন না হলে আমি প্রতিনিধি পাব কোথা থেকে? পার্লামেন্টে যাবে কী করে, পার্লামেন্টে না গেলে জনগণের শাসনটা প্রতিষ্ঠিত হবে কী করে? বিএনপির মহাসচিব মির্জা ফখরুল বলেন, সবার আগে আমাদের বড় দরকার সততা, এই সততা ছাড়া বিএনপি কিন্তু জনগণের কাছে দাঁড়াতে পারবে না। আজকাল পত্রপত্রিকায় যে খবর আসে, এই খবরগুলো বিএনপির সঙ্গে যায় না। এই খবরগুলো জিয়াউর রহমানের সঙ্গে যায় না। সুতরাং অবশ্যই বিএনপি যারা করবেন, যারা জিয়াউর রহমানকে অনুসরণ করবেন, সবার আগে নিজেকে সৎ হতে হবে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT