1. admin@banglarakash.com : admin :
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নগরকান্দায় যাত্রীবাহী বাস খাদে উল্টে আহত অন্তত ১৫–১৬ জন ফরিদপুর কোতোয়ালী থানার চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, গ্রেপ্তার ২ 🚨 সরকার বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ফরিদপুরের কৈজুরী ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান ডিবি পুলিশের হাতে আটক ফরিদপুরে আলফা ইসলামী লাইফ ইন্সুরেন্স পিএলসি এর ট্রেনিং এবং সেলিব্রেশন প্রোগ্রাম অনুষ্ঠিত। 🚨 ফরিদপুরে নৃসংশ হত্যা মামলার প্রধান আসামি ‘তান্ময় শেখ’ কে র‍্যাব-১০ এর গ্রেফতার 🎉 ফরিদপুর শহরের সৌন্দর্য বৃদ্ধি ও যানজট নিরসনে নতুন উদ্যোগ: অনাথের মোড়ে ট্রাফিক আইল্যান্ড নির্মাণ শুরু! 🏛️ বেতন বৈষম্য নিরসন: ফরিদপুর বাকাসস-এর স্মারকলিপি প্রদান। মাধ্যমিক স্তরের প্রতিষ্ঠান প্রধানদের সাথে নবাগত ইউএনও’র পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত ফরিদপুরে জাতীয় যুবশক্তির পরিচিতি সভা অনুষ্ঠিত: নেতৃত্ব দেবে তরুণরা, সুস্থ ধারার রাজনীতি করবে যুবশক্তি 🏛 জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের প্রথম ক্লাব ‘জাবিয়ান ক্লাব লিমিটেড’-এর আত্মপ্রকাশ

মাত্র ৩৭ দিনে মেট্রোরেল চলাচল শুরু

Reporter Name
  • Update Time : রবিবার, ২৫ আগস্ট, ২০২৪
  • ১০৮ Time View

বাংলার আকাশ ডেস্কঃ

মাত্র ৩৭ দিন বন্ধ থাকার পর আজ রোববার থেকে আবার মেট্রোরেল চলাচল শুরু হয়েছে। রাজধানীর উত্তরা থেকে মতিঝিল পথে মেট্রোরেল চলাচল শুরু হয়। তবে নাশকতায় ক্ষতিগ্রস্ত মিরপুর-১০ ও কাজীপাড়া স্টেশন বন্ধ রয়েছে।

উত্তরা থেকে এদিন সকাল ৭টা ১০ মিনিটে প্রথম মেট্রোরেল ছাড়ে। এখান থেকে সর্বশেষ মেট্রোরেল ছাড়বে রাত ৮টা ৩০ মিনিটে। এ ছাড়া মতিঝিল থেকে প্রথম মেট্রোরেল ছাড়ে সকাল ৭টা ৩০ মিনিটে। এখান থেকে সর্বশেষ ছাড়বে রাত সোয়া ৯টায়।

অন্তর্বর্তী সরকারের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টার দপ্তর থেকে গতকাল শনিবার জানানো হয়, আজ থেকে নতুন নির্ধারিত সূচি অনুযায়ী মেট্রোরেল চলাচল শুরু হবে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে গত ১৮ জুলাই ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি চলাকালে রাজধানীর মিরপুরের ১০ নম্বর গোলচত্বরে থাকা পুলিশ বক্সে আগুন ধরিয়ে দেয়া হয়। এরপর ওইদিন বিকাল সাড়ে ৫টা থেকে মেট্রোরেল চলাচল বন্ধ করে দেওয়া হয়। পরদিন ১৯ জুলাই শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে মেট্রোরেল বন্ধ ছিল। এদিন মেট্রোরেলের কাজীপাড়া ও মিরপুর ১০ নম্বর স্টেশনে হামলা করে আন্দোলনকারীরা। এরপর থেকে মেট্রোরেল বন্ধ ছিল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT