1. admin@banglarakash.com : admin :
রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
শিরোনাম :
নগরকান্দায় যাত্রীবাহী বাস খাদে উল্টে আহত অন্তত ১৫–১৬ জন ফরিদপুর কোতোয়ালী থানার চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, গ্রেপ্তার ২ 🚨 সরকার বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ফরিদপুরের কৈজুরী ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান ডিবি পুলিশের হাতে আটক ফরিদপুরে আলফা ইসলামী লাইফ ইন্সুরেন্স পিএলসি এর ট্রেনিং এবং সেলিব্রেশন প্রোগ্রাম অনুষ্ঠিত। 🚨 ফরিদপুরে নৃসংশ হত্যা মামলার প্রধান আসামি ‘তান্ময় শেখ’ কে র‍্যাব-১০ এর গ্রেফতার 🎉 ফরিদপুর শহরের সৌন্দর্য বৃদ্ধি ও যানজট নিরসনে নতুন উদ্যোগ: অনাথের মোড়ে ট্রাফিক আইল্যান্ড নির্মাণ শুরু! 🏛️ বেতন বৈষম্য নিরসন: ফরিদপুর বাকাসস-এর স্মারকলিপি প্রদান। মাধ্যমিক স্তরের প্রতিষ্ঠান প্রধানদের সাথে নবাগত ইউএনও’র পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত ফরিদপুরে জাতীয় যুবশক্তির পরিচিতি সভা অনুষ্ঠিত: নেতৃত্ব দেবে তরুণরা, সুস্থ ধারার রাজনীতি করবে যুবশক্তি 🏛 জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের প্রথম ক্লাব ‘জাবিয়ান ক্লাব লিমিটেড’-এর আত্মপ্রকাশ

পণ্য রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : মঙ্গলবার, ৪ জুলাই, ২০২৩
  • ১০৫ Time View

বিদায়ি অর্থবছরে (২০২২-২৩) পণ্য রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি। তবে ২০২১-২২ অর্থবছরের তুলনায় প্রবৃদ্ধি বেড়েছে। বিদায়ি অর্থবছরে (জুলাই-জুন) রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৫ হাজার ৮০০ কোটি মার্কিন ডলার। তার বিপরীতে আয় হয়েছে ৫ হাজার ৫৫৫ কোটি ডলার। অর্থাৎ লক্ষ্যমাত্রার তুলনায় আয় ৪.২১ শতাংশ কম হয়েছে। তবে ২০২১-২২ অর্থবছরের ৫ হাজার ২০৮ কোটি ডলার হয়। এ ক্ষেত্রে প্রবৃদ্ধি বেড়েছে ৬.৬৭ শতাংশ।

 

সোমবার রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) প্রকাশিত হালনাগাদ পরিসংখ্যান পর্যালোচনা করে। জানা যায়, একক মাস হিসাবে জুনে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা অর্জন হয়নি। তবে গত বছর একই সময়ের তুলনায় প্রবৃদ্ধি বেড়েছে। জুন মাসে আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৫৫৬ কোটি ডলার। আয় হয়েছে ৫০৩ কোটি ডলার। আয় কম হয়েছে ৯.৬১ শতাংশ। আর গত বছর (২০২২) একই সময় আয় হয়েছে ৪৯০ কোটি ডলাল। সেক্ষেত্রে প্রবৃদ্ধি বেড়েছে ২.৫১ শতাংশ।

 

ইপিবি’র তথ্যমতে, বিদায়ি অর্থবছরে (২০২২-২৩) জুলাই থেকে জুন মাসে গার্মেন্ট পণ্য রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৪ হাজার ৬৮০ কোটি ডলার। আয় হয়েছে ৪ হাজার ৬৯৯ কোটি ডলার। আয় বেশি হয়েছে শূন্য দশমিক ৪১ শতাংশ। এ ছাড়া ২০২১-২২ অর্থবছরের একই সময় আয় হয়েছে ৪ হাজার ২৬১ কোটি ডলার। সেক্ষেত্রে প্রবৃদ্ধি বেড়েছে ১০.২৭ শতাংশ। একই ভাবে চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ১৪৪ কোটি ডলার। আয় হয়েছে ১২২ কোটি ডলার। আয় কম হয়েছে ১৫.০৩ শতাংশ। এছাড়া ২০২১-২২ অর্থবছরের একই সময় আয় হয়েছে ১২৪ কোটি ডলার। প্রবৃদ্ধি হয়েছে ১ দশমিক ৭৪ শতাংশ।

 

প্লাস্টিক পণ্য রপ্তানির লক্ষ্যমাত্রা ধরা হয় ২০ কোটি ডলার। আয় হয়েছে ২০ কোটি ৯ লাখ ডলার। আয় বেশি হয় ৪.৯৩ শতাংশ। ২০২১-২২ অর্থবছরে আয় হয় ১৬ কোটি ডলার। সেক্ষেত্রে প্রবৃদ্ধি বেড়েছে ২৬.২৩ শতাংশ।

 

কৃষি পণ্য রপ্তানিতে আয় ও প্রবৃদ্ধি কোনোটাই অর্জন হয়নি। পণ্য আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ১৩৯ কোটি ডলার। আয় হয়েছে ৮৪ কোটি ডলার। আয় কম হয়েছে ৩৯.৫৩ শতাংশ। ২০২১-২২ অর্থবছরে রপ্তানি আয়ের তুলনায় প্রবৃদ্ধি কমেছে ২৭.৪৭ শতাংশ। পাট ও পাটজাত পণ্য রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ১২৮ কোটি ডলার। আয় হয় ৯১ কোটি ডলার। আয় ২৮.৭৩ শতাংশ কম হয়েছে ও প্রবৃদ্ধি কম হয়েছে ১৯.১ শতাংশ।

(আহৃত)

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT