1. admin@banglarakash.com : admin :
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
ফরিদপুর কোতোয়ালী থানার চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, গ্রেপ্তার ২ 🚨 সরকার বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ফরিদপুরের কৈজুরী ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান ডিবি পুলিশের হাতে আটক ফরিদপুরে আলফা ইসলামী লাইফ ইন্সুরেন্স পিএলসি এর ট্রেনিং এবং সেলিব্রেশন প্রোগ্রাম অনুষ্ঠিত। 🚨 ফরিদপুরে নৃসংশ হত্যা মামলার প্রধান আসামি ‘তান্ময় শেখ’ কে র‍্যাব-১০ এর গ্রেফতার 🎉 ফরিদপুর শহরের সৌন্দর্য বৃদ্ধি ও যানজট নিরসনে নতুন উদ্যোগ: অনাথের মোড়ে ট্রাফিক আইল্যান্ড নির্মাণ শুরু! 🏛️ বেতন বৈষম্য নিরসন: ফরিদপুর বাকাসস-এর স্মারকলিপি প্রদান। মাধ্যমিক স্তরের প্রতিষ্ঠান প্রধানদের সাথে নবাগত ইউএনও’র পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত ফরিদপুরে জাতীয় যুবশক্তির পরিচিতি সভা অনুষ্ঠিত: নেতৃত্ব দেবে তরুণরা, সুস্থ ধারার রাজনীতি করবে যুবশক্তি 🏛 জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের প্রথম ক্লাব ‘জাবিয়ান ক্লাব লিমিটেড’-এর আত্মপ্রকাশ শিক্ষা ব্যবস্থাপনায় ও গুণগত মনোন্নয়নে শিক্ষকদের ভূমিকা সেমিনার অনুষ্ঠিত

প্রায় ১ ঘন্টা পর সচল শাহজালাল বিমানবন্দর

বাংলার আকাশ ডট কম email:banglar.akash.sif@gmail.com
  • Update Time : শুক্রবার, ৫ আগস্ট, ২০২২
  • ১৭৭ Time View

বন্ধ হওয়ার ৫৫ মিনিট পর সচল হয়েছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। রাত ৮টা ৫ মিনিটে রানওয়ে সচল হলে ঢাকার আকাশে চক্কর দেওয়া ফ্লাইটগুলো অবতরণ করতে শুরু করে।

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যা সন্ধ্যা ৭টার কিছু পর শাহজালালে অবতরণ করে কাতার এয়ারওয়েজের একটি প্লেন। ফ্লাইটটি অবতরণের পর রানওয়েতে আটকাপড়ে। এ সময় বিমানবন্দরে অবতরণ ও উড্ডয়নের অপেক্ষায় থাকা এক ডজনেরও বেশি এয়ারলাইন্সের ফ্লাইটের শিডিউল ব্যাহত হয়েছে।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, কাতার এয়ারওয়েজের প্লেনটি অবতরণের পরই গালফ এয়ারের বাহরাইন থেকে আসা একটি ফ্লাইট ঢাকার বিমানবন্দরে নামার কথা ছিল। কিন্তু কাতার এয়ারওয়েজের প্লেনের কারণে রানওয়ে বন্ধ থাকায় ঘণ্টাখানেক গাজীপুরের চন্দ্রা ও মির্জাপুরের আকাশে চক্কর দেয় গালফ এয়ারের ফ্লাইটটি।

এ সময় ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইট কুয়ালালামপুর থেকে আসে। সেটিও টঙ্গী থেকে নারায়ণগঞ্জের আকাশে চক্কর দিতে থাকে। এই এয়ারলাইন্সের চট্টগ্রাম থেকে আসা আরেকটি ফ্লাইটও আকাশে চক্কর দিয়ে দেরিতে অবতরণ করেছে।

এদিকে ঢাকা থেকে নির্ধারিত সময়ের ঘণ্টাখানেক দেরিতে উড্ডয়ন করে বিমানের মদিনা, কলকাতা, কুয়ালালামপুর, কুয়েত, ইউএস-বাংলা এয়ারলাইন্সের সিলেট, কাতার এবং এমিরেটস এয়ারলাইন্সের দুবাইগামী ফ্লাইট।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম বলেন, কাতার এয়ারওয়েজের ফ্লাইটটি বিমানবন্দরে অবতরণ করার পর ট্যাক্সি করতে কিছু সমস্যা হচ্ছিল। এ সময় যেসব ফ্লাইটের অবতরণ করার কথা, সেগুলোকে হোল্ডিংয়ে রাখা হয়। পরে রানওয়ে সচল হলে অবতরণের অনুমতি দেওয়া হয়।

আহৃত

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT