1. admin@banglarakash.com : admin :
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
নগরকান্দায় যাত্রীবাহী বাস খাদে উল্টে আহত অন্তত ১৫–১৬ জন ফরিদপুর কোতোয়ালী থানার চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, গ্রেপ্তার ২ 🚨 সরকার বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ফরিদপুরের কৈজুরী ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান ডিবি পুলিশের হাতে আটক ফরিদপুরে আলফা ইসলামী লাইফ ইন্সুরেন্স পিএলসি এর ট্রেনিং এবং সেলিব্রেশন প্রোগ্রাম অনুষ্ঠিত। 🚨 ফরিদপুরে নৃসংশ হত্যা মামলার প্রধান আসামি ‘তান্ময় শেখ’ কে র‍্যাব-১০ এর গ্রেফতার 🎉 ফরিদপুর শহরের সৌন্দর্য বৃদ্ধি ও যানজট নিরসনে নতুন উদ্যোগ: অনাথের মোড়ে ট্রাফিক আইল্যান্ড নির্মাণ শুরু! 🏛️ বেতন বৈষম্য নিরসন: ফরিদপুর বাকাসস-এর স্মারকলিপি প্রদান। মাধ্যমিক স্তরের প্রতিষ্ঠান প্রধানদের সাথে নবাগত ইউএনও’র পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত ফরিদপুরে জাতীয় যুবশক্তির পরিচিতি সভা অনুষ্ঠিত: নেতৃত্ব দেবে তরুণরা, সুস্থ ধারার রাজনীতি করবে যুবশক্তি 🏛 জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের প্রথম ক্লাব ‘জাবিয়ান ক্লাব লিমিটেড’-এর আত্মপ্রকাশ

ব্যবসায়ীকে হত্যা করে ৬ লাখ টাকা লুট

বাংলার আকাশ ডট কম email:banglar.akash.sif@gmail.com
  • Update Time : সোমবার, ২৭ জুন, ২০২২
  • ১৬৩ Time View

 

ফরিদপুরে শরীফ শেখ (৩৫) নামে এক কাঁচামাল ব্যবসায়ীকে হত্যা করে ছয় লাখ টাকা লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

রোববার সকালে সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের গাবির বিল থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ। শরীফ শেখ ওই ইউনিয়নের রহিমপুর গ্রামের নিমাই শেখের ছেলে। স্থানীয় বাজারে তার কাঁচামালের ব্যবসা রয়েছে।

পরিবারের অভিযোগ, শরীফের কাছে থাকা ছয় লাখ টাকা লুট করার জন্যই তাকে হত্যা করা হয়েছে।

স্বজনরা জানান, শনিবার রাত ১০টার পর থেকে নিখোঁজ ছিলেন শরীফ। বিভিন্ন স্থানে খোঁজ করেও তার কোনো সন্ধান মেলেনি। রোববার সকালে গাবির বিলে তার লাশ দেখে থানায় খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে। শরীফের মাথা তিন খণ্ড করা ছিল।

পরিবারের সদস্যরা আরও জানান, শরীফ কাঁচামালের ব্যবসার পাশাপাশি গরু কিনে তা বিক্রি করতেন। রাতে দোকান থেকে ছয় লাখ টাকা নিয়ে বের হয়ে আর বাড়িতে ফেরেননি। ধারণা করা হচ্ছে, টাকা লুটের জন্যই তাকে নৃসংশভাবে খুন করে টাকা ছিনিয়ে নিয়েছে দুবৃর্ত্তরা।

স্থানীয় চেয়ারম্যান গোলাম মোস্তফা জানান, পুলিশ লাশ উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

কোতয়ালি থানার ওসি এমএ জলিল জানান, এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। তবে খুনের ঘটনাটি পুলিশ খতিয়ে দেখছে।

(আহৃত)

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT