1. admin@banglarakash.com : admin :
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
নগরকান্দায় যাত্রীবাহী বাস খাদে উল্টে আহত অন্তত ১৫–১৬ জন ফরিদপুর কোতোয়ালী থানার চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, গ্রেপ্তার ২ 🚨 সরকার বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ফরিদপুরের কৈজুরী ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান ডিবি পুলিশের হাতে আটক ফরিদপুরে আলফা ইসলামী লাইফ ইন্সুরেন্স পিএলসি এর ট্রেনিং এবং সেলিব্রেশন প্রোগ্রাম অনুষ্ঠিত। 🚨 ফরিদপুরে নৃসংশ হত্যা মামলার প্রধান আসামি ‘তান্ময় শেখ’ কে র‍্যাব-১০ এর গ্রেফতার 🎉 ফরিদপুর শহরের সৌন্দর্য বৃদ্ধি ও যানজট নিরসনে নতুন উদ্যোগ: অনাথের মোড়ে ট্রাফিক আইল্যান্ড নির্মাণ শুরু! 🏛️ বেতন বৈষম্য নিরসন: ফরিদপুর বাকাসস-এর স্মারকলিপি প্রদান। মাধ্যমিক স্তরের প্রতিষ্ঠান প্রধানদের সাথে নবাগত ইউএনও’র পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত ফরিদপুরে জাতীয় যুবশক্তির পরিচিতি সভা অনুষ্ঠিত: নেতৃত্ব দেবে তরুণরা, সুস্থ ধারার রাজনীতি করবে যুবশক্তি 🏛 জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের প্রথম ক্লাব ‘জাবিয়ান ক্লাব লিমিটেড’-এর আত্মপ্রকাশ

ফরিদপুরে ডিবিসি নিউজ প্রডিউসার আব্দুল বারীর হত্যাকারীদের আটক ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

বাংলার আকাশ ডট কম email:banglar.akash.sif@gmail.com
  • Update Time : শনিবার, ১১ জুন, ২০২২
  • ১৯২ Time View

ফরিদপুরে ডিবিসি নিউজ এর প্রডিউসার আব্দুল বারীর হত্যাকারীদের আটক ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে আজ সকাল ১১ টায় ডিবিসি নিউজ এর ফরিদপুর প্রতিনিধির ব্যানারে এক মানববন্ধন ফরিদপুর প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকীর সভাপতিত্বে এতে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ফরিদপুর প্রেসক্লাবের সদস্য প্রথম আলোর জেলা প্রতিনিধি পান্না বালা ও ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী। মানববন্ধনে সাংবাদিকদের উপর নির্যাতনের তীব্র নিন্দা জ্ঞাপন করা হয়। একই সাথে এ ঘটনায় জড়িত ব্যক্তি দের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়। মানববন্ধনে বক্তারা বলেন অনেকদিন ভালো থাকার পর দেশে আবার সাংবাদিক নির্যাতন শুরু হয়েছে এগুলো মোটেই ভালো লক্ষণ নয়। মানববন্ধনে অবিলম্বে দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও ডিবিসি নিউজ এর জেলা প্রতিনিধি মাহবুবুল ইসলাম পিকুল। মানববন্ধনে ফরিদপুরে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

(আহৃত)

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT