1. admin@banglarakash.com : admin :
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-বরিশাল মহাসড়কে বাস খাদে পড়ে নারী নিহত চট্টগ্রামে মাছ প্রক্রিয়াজাতকরণ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড শাহজালাল বিমানবন্দরে বিমানের টয়লেট থেকে ১৫৩ স্বর্ণের বার জব্দ ইসরাইলে দ্বিতীয় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহী গোষ্ঠী সচিবালয়ে আকস্মিক পরিদর্শন প্রধানমন্ত্রীর, বিভিন্ন মন্ত্রণালয়ে খোঁজখবর নিলেন তারেক রহমান ৩৮ দিনের ছুটি শেষে আবার খুলল দেশের শিক্ষাপ্রতিষ্ঠান ব্যয় বৃদ্ধিতে ধান চাষে আগ্রহ কমছে, বাড়ছে আমদানির নির্ভরতা মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি হচ্ছেন খালেদ-মাসুদ যুক্তরাষ্ট্র সফরে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ভূমধ্যসাগরে নৌকাডুবি: ২২ জনের মৃত্যু, ২১ বাংলাদেশি উদ্ধার

লিটনের বদলে কেকেআরে বিশ্বকাপজয়ী তারকা

বাংলার আকাশ নিউজ ২৪.কম Email: banglarakashnews24@gmail.com
  • Update Time : বৃহস্পতিবার, ৪ মে, ২০২৩
  • ১১৫ Time View

প্রথমবারের মতো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলতে গিয়েছিলেন বাংলাদেশের উইকেটরক্ষক-ব্যাটার লিটন দাস। তবে কলকাতা নাইট রাইডার্সের হয়ে লিটনের প্রথম আইপিএল যাত্রাটা খুব একটা সুখকর হয়নি।

মাত্র এক ম্যাচ খেলেই আইপিএল থেকে দেশে ফিরে আসেন লিটন। তার বদলি হিসেবে নতুন করে ওয়েস্ট ইন্ডিজের ওপেনার জনসন চার্লসকে দলে ভিড়িয়েছে কলকাতা ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ।

জাতীয় দলের ব্যস্ততার কারণে এমনিতেই আইপিএলে পুরো মৌসুম খেলতে পারতেন না লিটন দাস। এর মধ্যেই কলকাতার হয়ে মাত্র এক ম্যাচ মাঠে নামার সুযোগ পেয়েই আবারও একাদশ থেকে ছিটকে যান তিনি। এর পর জরুরি পারিবারিক কারণে নির্দিষ্ট সময়ের আগেই দেশে ফিরে আসেন টাইগার এই উইকেটরক্ষক-ব্যাটার।

লিটনের পরিবর্তে কলকাতা অন্য কাউকে দলে নেবে কিনা সেটি নিশ্চিত ছিল না। তবে তার পরিবর্তে ক্যারিবিয়ান ওপেনার চার্লসকে দলে ভেড়ানোর ব্যাপারটি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ। লিটনের মতোই ৫০ লাখ রুপিতে চার্লসকে দলে ভিড়িয়েছে শাহরুখ খানের দল। এর মাধ্যমে আইপিএলে এই প্রথম পা রাখছেন ৩৪ বছর বয়সি ব্যাটসম্যান।

ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে দুবারের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী এই ক্রিকেটার এর আগে বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলংকা আর ওয়েস্ট ইন্ডিজের ফ্র্যাঞ্চাইজি লিগে খেলেছেন চার্লস।

(আহৃত)

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT