1. admin@banglarakash.com : admin :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
চলতি মাসেই মিলতে পারে টানা চার দিনের ছুটির সুবর্ণ সুযোগ কিশোরী ধর্ষণের অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া গ্রেফতার! মোদি নেতানিয়াহুর ফোনালাপ: মধ্যপ্রাচ্যের যুদ্ধ ও উত্তেজনা নিয়ে আলোচনা: বিজয়নগরে প্রাথমিকে অনিয়ম: সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিক মারধর ও অবরুদ্ধ নলছিটিতে একই ভবনের দুই ফ্ল্যাটে চুরি: নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট জুলাই গণঅভ্যুত্থান সৃতি জাদুঘরের শুভ উদ্বোধন আজ : উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী! সৌদির নাজরান বিমানবন্দরে হুথিদের ড্রোন হামলা, উত্তেজনার পারদ চরমে! শাহজালালে পড়ে থাকা ১২টি উড়োজাহাজ ভাঙারি হিসেবে নিলামের উদ্যোগ বেবিচকের! কোন উপায়ে মোবাইলের পর্নোগ্রাফি বন্ধের কার্যকর উপায় হতে পারে? ফেনীতে পুকুরের পানিতে ডুবে দেড় বছরের শিশুর করুণ মৃত্যু!

রাজবাড়ীতে আতর শেখ হত্যা মামলার এজাহারভুক্ত আসামি সিদ্দিক গ্রেফতার

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ২৫৭ Time View

বাংলার আকাশ ডেস্ক :


রাজবাড়ীতে কৃষক আতর শেখ হত্যা মামলার এজাহারভুক্ত আসামি সিদ্দিক (৪৫)কে গ্রেফতার করেছে র‌্যাব-১০। রোববার রাতে রাজবাড়ী সদর উপজেলার মাটিপাড়া বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।

র‌্যাব সূত্রে জানা যায়, গত ২৩ ফেব্রুয়ারি সকালে রাজবাড়ী সদর উপজেলার বেথুলিয়া এলাকায় জমিজমা নিয়ে বিরোধের জেরে একটি সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় একদল লোক দেশীয় অস্ত্র নিয়ে রজব আলী শেখের বাড়িতে হামলা চালায়। হামলায় আতর শেখসহ কয়েকজন আহত হন এবং বাড়িঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটে।

আহত আতর শেখকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরে এ ঘটনায় রাজবাড়ী সদর থানায় হত্যা মামলা দায়ের করা হয়।

মামলার আসামিদের গ্রেফতারে র‌্যাবের সহায়তা চাওয়া হলে র‌্যাব-১০ এর একটি দল তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে সিদ্দিককে গ্রেফতার করে।

গ্রেফতার হওয়া সিদ্দিককে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রাজবাড়ী সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT