1. admin@banglarakash.com : admin :
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-বরিশাল মহাসড়কে বাস খাদে পড়ে নারী নিহত চট্টগ্রামে মাছ প্রক্রিয়াজাতকরণ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড শাহজালাল বিমানবন্দরে বিমানের টয়লেট থেকে ১৫৩ স্বর্ণের বার জব্দ ইসরাইলে দ্বিতীয় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহী গোষ্ঠী সচিবালয়ে আকস্মিক পরিদর্শন প্রধানমন্ত্রীর, বিভিন্ন মন্ত্রণালয়ে খোঁজখবর নিলেন তারেক রহমান ৩৮ দিনের ছুটি শেষে আবার খুলল দেশের শিক্ষাপ্রতিষ্ঠান ব্যয় বৃদ্ধিতে ধান চাষে আগ্রহ কমছে, বাড়ছে আমদানির নির্ভরতা মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি হচ্ছেন খালেদ-মাসুদ যুক্তরাষ্ট্র সফরে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ভূমধ্যসাগরে নৌকাডুবি: ২২ জনের মৃত্যু, ২১ বাংলাদেশি উদ্ধার

যে কারণে একাদশ নিয়ে বেশি তথ্য দিলেন না হাথুরু

বাংলার আকাশ নিউজ ২৪.কম Email: banglarakashnews24@gmail.com
  • Update Time : মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩
  • ১০৯ Time View

আগামীকাল বুধবার নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। প্রথম ম্যাচ জেতায় এখন টাইগারদের সামনে সিরিজ জয়ের দারুণ সুযোগ। মিরপুরে হওয়ায় এই ম্যাচের একাদশ নিয়ে কৌতূহল রয়েছে সবার।

তবে ম্যাচের আগের দিন আজ মঙ্গলবার সংবাদ সম্মেলনে একাদশ নিয়ে বেশি তথ্য দিলেন না টাইগারদের হেড কোচ চান্ডিকা হাথুরুসিংহ। তার মতে, নিউজিল্যান্ড হয়তো শুনবে, এ কারণে খুব বেশি তথ্য দিতে চাই না।

আজ হোম অফ ক্রিকেটে সংবাদ সম্মেলনে হাথুরু বলেন, বেশি তথ্য দিতে চাই না। নিউজিল্যান্ড হয়তো শুনবে। উইকেটের ওপর নির্ভর করবে, ওদের সীমাবদ্ধতার ওপরও। সিলেটে একাদশ সাজিয়েছি সেখানকার কন্ডিশন অনুযায়ী। মিরপুরে না খেলা পর্যন্ত প্রেডিক্ট করা মুশকিল। আমরা চেষ্টা করব খুব বেশি পরিবর্তন না করতে।

তিনি আরও বলেন, কন্ডিশন ও প্রতিপক্ষ হিসেবে একাদশ সাজানো হয়। আফগান টেস্টে একরকম, আয়ারল্যান্ডের সঙ্গে অন্যরকম। ফ্যাক্ট ইজ, আমাদের এখন যেহেতু ওই সব স্কিল আছে। এটা আমাদের জন্য বিরাট প্লাস। ম্যাসেজ পরিষ্কার।

তিনি বলেন, ওরা দল হিসেবে অনভিজ্ঞ। কিন্তু স্কিলের দিক থেকে ওরা খুবই ভালো। এনার্জি অন দ্য ফিফথ ডে, যখন প্রতিপক্ষ।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT