1. admin@banglarakash.com : admin :
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
ইসরাইলে দ্বিতীয় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহী গোষ্ঠী সচিবালয়ে আকস্মিক পরিদর্শন প্রধানমন্ত্রীর, বিভিন্ন মন্ত্রণালয়ে খোঁজখবর নিলেন তারেক রহমান ৩৮ দিনের ছুটি শেষে আবার খুলল দেশের শিক্ষাপ্রতিষ্ঠান ব্যয় বৃদ্ধিতে ধান চাষে আগ্রহ কমছে, বাড়ছে আমদানির নির্ভরতা মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি হচ্ছেন খালেদ-মাসুদ যুক্তরাষ্ট্র সফরে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ভূমধ্যসাগরে নৌকাডুবি: ২২ জনের মৃত্যু, ২১ বাংলাদেশি উদ্ধার ফরিদপুরে তেল মজুদ রেখে বিক্রি বন্ধ, পাম্প মালিককে ৫০ হাজার টাকা জরিমানা বন্যহাতি হত্যা ও মরদেহ গোপনের চেষ্টা দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমেছে

ভোটের লড়াইয়ে কে সেরা, পাপন না মাশরাফি

banglar.akash.sif@gmail.com
  • Update Time : বুধবার, ১০ জানুয়ারী, ২০২৪
  • ১১৯ Time View

পেশাদার ক্রিকেট থেকে অবসরের আগেই সংসদ সদস্য হয়ে গেছেন জাতীয় দলের সাবেক ও বর্তমান অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ও সাকিব আল হাসান।

নড়াইল-২ আসন থেকে এ নিয়ে দ্বিতীয়বার সংসদ সদস্য হলেন সাবেক সফল অধিনায়ক মাশরাফি। মাগুরা-১ আসন থেকে প্রথমবার অংশ নিয়ে এমপি হলেন সাকিব আল হাসান।

অতীতের মতো এবার কিশোরগঞ্জ-৬ আসন থেকে সংসদ সদস্য হয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।

ক্ষমতাসীন দল আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য হয়েছেন তারা। এই তিন তারকার মধ্যে ভোটের লড়াইয়ে কে সেরা একটেু দেখে নেয়া যাক-

কিশোরগঞ্জ-৬ আসনে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন পেয়েছেন ১৯৮১৫৫ ভোট।

নড়াইল-২ আসনে সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা পেয়েছেন ১৮৯১০২ ভোট।

মাগুরা-১ আসন থেকে প্রথমবার প্রার্থিতা করা জাতীয় দলের বর্তমান অধিনায়ক সাকিব আল হাসান পেয়েছেন ১৮৫৩৮৮ ভোট।

মোট ভোটারের শতকরা হারে এগিয়ে মাশরাফি। সাকিব এক্ষেত্রে সবচেয়ে পিছিয়ে।

কিশোরগঞ্জ-৬ সংসদীয় এলাকায় মোট ভোটার ৩৯৯২৪৪ জন। নাজমুল হাসান পাপনের ভোট পাওয়ার হার ৪৯.৭ শতাংশ।

নড়াইল-২ আসনে ৩৬৫৭৩৭ ভোটারের মধ্যে মাশরাফিকে ভোট দিয়েছেন ৫১.৭০ ভাগ ভোটার।

আর সাকিবকে নির্বাচিত করতে আসনের ৪৬ শতাংশ ভোটার ভোট দিয়েছেন নৌকায়, যে আসনে মোট ভোটার ৪ লাখ ৪৯১ জন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT