1. admin@banglarakash.com : admin :
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
ইসরাইলে দ্বিতীয় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহী গোষ্ঠী সচিবালয়ে আকস্মিক পরিদর্শন প্রধানমন্ত্রীর, বিভিন্ন মন্ত্রণালয়ে খোঁজখবর নিলেন তারেক রহমান ৩৮ দিনের ছুটি শেষে আবার খুলল দেশের শিক্ষাপ্রতিষ্ঠান ব্যয় বৃদ্ধিতে ধান চাষে আগ্রহ কমছে, বাড়ছে আমদানির নির্ভরতা মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি হচ্ছেন খালেদ-মাসুদ যুক্তরাষ্ট্র সফরে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ভূমধ্যসাগরে নৌকাডুবি: ২২ জনের মৃত্যু, ২১ বাংলাদেশি উদ্ধার ফরিদপুরে তেল মজুদ রেখে বিক্রি বন্ধ, পাম্প মালিককে ৫০ হাজার টাকা জরিমানা বন্যহাতি হত্যা ও মরদেহ গোপনের চেষ্টা দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমেছে

ফরিদপুরে ডেভেলপমেন্ট কাপ ফুটবল অনূর্ধ্ব ১৫ বাছাই ও মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণ ক্যাম্প শুরু

banglar.akash.sif@gmail.com
  • Update Time : বুধবার, ১৭ জানুয়ারী, ২০২৪
  • ১১১ Time View

ফরিদপুর জেলা প্রতিনিধি

ফরিদপুর জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়াধীন ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৩ ২০২৪ এর আওতায় ডেভলপমেন্ট কাপ ফুটবল অনূর্ধ্ব ১৫ বাছাই ও মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণ ক্যাম্প আজ বুধবার থেকে ফরিদপুর শহরের ‌ রাজেন্দ্র কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে।

জেলা ক্রীড়া অফিসার শাহীন সুলতান রাজার সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি থেকে এই ক্যাম্পের উদ্বোধন করেন ফরিদপুর জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদার অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ‌ সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর অসীম কুমার সাহা, ফরিদপুর জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক মাসুদুর রহমান চুন্নু অনুষ্ঠানের সঞ্চালনা করেন ফরিদপুর জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য মোঃ ফারুক হোসেন। এ সময় ফরিদপুর জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা বৃন্দ ‌এবং বিভিন্ন উপজেলার ‌ খেলোয়ার উপস্থিত ছিলেন অনুষ্ঠানে বক্তারা বলেন নিয়মিত খেলাধুলা করলে ‌ এখান থেকে ভালো ‌ খেলোয়ার বেরিয়ে আসা সম্ভব। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার গুরুত্ব অপরিসীম । একজন ভালো খেলোয়ার দেশের সম্পদ জাতির সম্পদ। তাই নিয়মিত খেলাধুলা করতে হবে। ‌ খেলাধুলা করে দেশকে বিশ্বের বুকে পরিচিতি ঘটানো সম্ভব। আমরা ক্রিকেটের মাধ্যমে বিশ্ব নিজেদের অবস্থান তৈরি করেছি । পাশাপাশি ফুটবল দিয়ে বিশ্ব শাসন করার স্বপ্ন দেখি।তোমরা ভালো খেল। বিশ্ব তোমাকে চিনে নেবে।

পরে প্রধান অতিথি খেলোয়াড়দের সাথে পরিচিত হন। বাছাইপর্বে অংশগ্রহণকারী মোট ‌ ৭৪ জন খেলোয়াড়ের মধ্য থেকে বাছাই করে ৩৫ জন খেলোয়ারকে মাসব্যাপী প্রশিক্ষণ দেয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT