1. admin@banglarakash.com : admin :
বুধবার, ১০ জুন ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
২০২৬–২৭ অর্থবছরের বাজেটে বড় পরিবর্তনের ইঙ্গিত, করছাড় ও নতুন নীতি আসছে ইরান-ইসরাইল সংঘাত: আবার হামলা হলে নেতানিয়াহুকে ‘একাই সামলাতে হবে’—ট্রাম্পের সতর্কবার্তা এইচ-১বি ভিসায় ট্রাম্পের ১ লাখ ডলারের ফি বাতিল করল যুক্তরাষ্ট্রের আদালত চার পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দিয়েছে সরকার টাঙ্গাইলে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৪ চোট কাটিয়ে ফেরার পথে নেইমার, মেডিকেল রিপোর্টে ইতিবাচক অগ্রগতি ইরান-ইসরাইল উত্তেজনায় সাময়িক বিরতি, পাল্টাপাল্টি হুঁশিয়ারি অব্যাহত তিতাস গ্যাসক্ষেত্রে উৎপাদন হ্রাস, জ্বালানি নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ দেশের ১৬ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা, নদীবন্দরগুলোকে ১ নম্বর সংকেত অবৈধ বিদেশি ব্যবসার বিরুদ্ধে কঠোর অবস্থানে মালয়েশিয়া, দেশব্যাপী অভিযান জোরদারের নির্দেশ

ফরিদপুরে আনসারুল্লাহ বাংলাটিমের এক সদস্যকে ৭ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৯৮ Time View

ফরিদপুর জেলা প্রতিনিধি

ফরিদপুরে একটি মামলার পৃথক দুটি ধারায় আনসারুল্লাহ বাংলাটিমের মো. সালাউদ্দিন ওরফে ক্ষণিকের মুসাফির (২৬) নামে এক সদস্যকে ৭ বছর ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে ওই দুটি ধারার একটিতে ২০ হাজার ও অপরটিতে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে একটি ধারায় তিন মাসের ও অপরটিতে এক মাসের বিনাশ্রম কারাদন্ড ভোগ করতে হবে। আজ মঙ্গলবার দুপুর ২ টার দিকে ফরিদপুরের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক অশোক কুমার দত্ত পৃথক দুটি ধারায় এ রায় দেন। সালাউদ্দিন ওরফে ক্ষণিকের মুসাফির ফরিদপুরের সালথা উপজেলার রামকান্তপুর এলাকার মো. জাহাঙ্গীর বিশ্বাসের ছেলে। রায় দেওয়ার সময় আসামি আনসারুল্লাহ বাংলা টিমের ওই সদস্য আদালতে হাজির ছিলেন। রায় ঘোষণার পর পুলিশ প্রহরায় তাকে ফরিদপুর জেলা কারাগারে নিয়ে যাওয়া হয়। রায়ের সত্যতা নিশ্চিত করে ফরিদপুর কোর্ট পুলিশের পরিদর্শক আবুল খায়ের জানান, ২০২০ সালের ১৯ আগস্ট ফরিদপুরের নগরকান্দা থানায় সন্ত্রাস বিরোধী আইনে দায়েরকৃত একটি মামলার পৃথক দুটি ধারায় এ রায় দেন আদালত। তিনি জানান, ২০০৯ সালের সন্ত্রাস বিরোধী আইন (সং-২০১৩) এর ৮ ধারায় দোষী সাব্যস্ত করে একটিতে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১০,০০০ টাকা অর্থদন্ড এবং অনাদায় ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে আদালত। তিনি আরও জানান, এছাড়া একই মামলায় ২০০৯ সালের সন্ত্রাস বিরোধী আইন (সং-২০১৩) এর ৯ ধারায় দোষী সাব্যস্ত করে ৭ বছর সশ্রম কারাদন্ড ও ২০,০০০ হাজার টাকা অর্থদন্ড প্রদানের সঙ্গে অনাদায় আরও ০৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT