1. admin@banglarakash.com : admin :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে আগামীকাল আন্তর্জাতিক নারী দিবস পালিত হবে, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ আহমেদ। ফরিদপুরে জাতীয় পাট দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা ফরিদপুরে শুরু তিনদিনব্যাপী রমাদান ফেস্টিভ্যাল ঈদ উপলক্ষে ব্যবসায়ীদের সঙ্গে ফরিদপুর পুলিশ সুপারের মতবিনিময় সভা! ফরিদপুরে খুচরা সার বিক্রেতাদের মানববন্ধন, ২০০৯ সালের নীতিমালা পুনর্বহালের দাবি সদরপুরে বাজার মনিটরিং অভিযান: ভেজাল খাদ্য ও সড়ক আইন লঙ্ঘনে জরিমানা কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে শিক্ষিকা খুন: চার সন্তানকে রেখে চলে গেলেন রুনা ফরিদপুরে ডায়াবেটিস সচেতনতা দিবস পালিত, আলোচনা সভায় স্বাস্থ্যসচেতনতার আহ্বান, প্রধান অতিথি হিসেবে ছিলেন এমপি চৌধুরী নায়াব ইউসুফ আহমেদ! ফরিদপুর সাংবাদিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত

ফরিদপুরে আগামীকাল আন্তর্জাতিক নারী দিবস পালিত হবে, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ আহমেদ।

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ৪২ Time View

বাংলার আকাশ ডেস্ক :


ফরিদপুরে আগামীকাল আন্তর্জাতিক নারী দিবস পালিত হবে। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর, ফরিদপুরের যৌথ উদ্যোগে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে।

কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে বেলুন ও ফেস্টুন উড়িয়ে দিবসটির শুভ উদ্বোধন করা হবে। এ বছর আন্তর্জাতিক নারী দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার; সুরক্ষিত হোক নারীকন্যার অধিকার।

দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে নারী উদ্যোক্তাদের উৎপাদিত বিভিন্ন পণ্যের প্রদর্শনী অনুষ্ঠিত হবে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ আহমেদ । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ফরিদপুরের পুলিশ সুপার মোঃ নজরুল ইসলাম (PPM-Seba) এবং সিভিল সার্জন ড. মাহমুদুল হাসান

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কামরুল হাসান মোল্লা। স্বাগত বক্তব্য রাখবেন মহিলা বিষয়ক অধিদপ্তর ফরিদপুরের উপপরিচালক মাসুদা হোসেন

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT