1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
উভয় পক্ষের ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ: গোপালগঞ্জে সংঘর্ষে আহত ১০ রূপগঞ্জে নিখোঁজের একদিন পর জলসিঁড়ির লেকের ঝোপ থেকে নারী বাবুর্চির লাশ উদ্ধার শীতের আগে তীব্র তেল সংকটের আশঙ্কা: ব্যারেলপ্রতি ২০০ ডলারের সতর্কবার্তা ভিটোলের সিইওর ফরিদপুরে পরিত্যক্ত হাসপাতাল ও আবাসিক ভবনে এসআরবির অভিযান: অস্ত্র-গোলাবারুদসহ গ্রেফতার ১ জয়পুরহাটের পাঁচবিবিতে কৃষকের বাড়ি থেকে ৭ ৫ বস্তা অবৈধ সার জব্দ যুক্তরাষ্ট্রে রেকর্ড দামে বেসামাল ডিজেল বাজার: কর ছাড়ের বড় ঘোষণা দিতে চলেছেন ট্রাম্প নিয়মিত মিশনে গিয়ে বড় দুর্ঘটনা: নাইজেরিয়ায় বিমান বিধ্বস্তে সব আরোহী নিহত গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ: তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান রাজধানীর ফুটপাতে শিল্প-সাহিত্যের কিংবদন্তিদের শ্রদ্ধা: ডিএসসিসির নতুন উদ্যোগ চলমান সংঘাত থামাতে পাকিস্তান সফর করছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস

নিয়মিত মিশনে গিয়ে বড় দুর্ঘটনা: নাইজেরিয়ায় বিমান বিধ্বস্তে সব আরোহী নিহত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
  • ৩৪ Time View
ছবিঃ সংগৃহিত

নাইজেরিয়ার দক্ষিণাঞ্চলে একটি সামরিক বিমান মর্মান্তিক দুর্ঘটনার শিকার হয়েছে। এতে বিমানটিতে থাকা ৩২ জন আরোহীর সবাই প্রাণ হারিয়েছেন। দেশটির প্রেসিডেন্ট বোলা টিনুবু এই হতাহতের খবর নিশ্চিত করেছেন, যার মধ্যে ২৫ জন যাত্রী ও ৭ জন ক্রু সদস্য ছিলেন।

গত সোমবার (৫ অক্টোবর) স্থানীয় সময় সকালে দেশটির বাণিজ্যিক রাজধানী লাগোসের উদ্দেশে একটি রুটিন মিশনে যাওয়ার সময় অনডো প্রদেশের ইগবোকোডা এলাকায় এই বিমান দুর্ঘটনা ঘটে।

নাইজেরিয়ার বিমান চলাচলমন্ত্রী ফেসটাস কেয়ামো জানান, সকাল ৯টার দিকে বিমানটি উড্ডয়ন করার পরপরই রাডার ব্যবস্থার সঙ্গে এর যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যায়। পরবর্তীতে জানা যায়, এডো প্রদেশ থেকে লাগোসের পথে রওয়ানা দেওয়া বিমানটি অনডো প্রদেশে গিয়ে বিধ্বস্ত হয়েছে।

একটি নৌঘাঁটির নিকটবর্তী এলাকা থেকে বিধ্বস্ত বিমানটির ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়েছে। সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গেই দেশটির বিমানবাহিনী দ্রুত অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু করে।

নাইজেরিয়ার বিমানবাহিনীর দেওয়া তথ্য অনুযায়ী, দুর্ঘটনা কবলিত উড়োজাহাজটি ছিল একটি ‘এটিআর-৪২’ মডেলের বিমান। দুর্ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে উদ্ধারকর্মীদের নৌকায় করে ঘটনাস্থলে পৌঁছাতে দেখা যায়। এছাড়া দুর্ঘটনাস্থলের চারপাশ ঘিরে উৎসুক স্থানীয় জনতার ভিড়ও লক্ষ্য করা যায়।

এক স্থানীয় বাসিন্দা জানান, বিমানটি যখন আছড়ে পড়ে, তখন এর ধাক্কায় আশপাশের কয়েকটি গাছ ভেঙে যায়। পরবর্তীতে ঘটনাস্থল থেকে বেশ কিছু দেহাবশেষ, পোশাক ও জুতা উদ্ধার করা হয়েছে। তবে ঠিক কী কারণে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিষয়টি গভীরভাবে তদন্ত করে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT