1. admin@banglarakash.com : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
৮ ডিসেম্বর শুরু হচ্ছে জুনিয়র বৃত্তি পরীক্ষা, প্রকাশ হলো সময়সূচি কুমিল্লায় ৯২ লাখ টাকার ভারতীয় শাড়ি-কাপড়সহ দুটি গাড়ি জব্দ করেছে বিজিবি তিন জেলায় ‘ব্রাঞ্চ ম্যানেজার’ পদে কর্মী নিচ্ছে যমুনা ব্যাংক দুই দিনেই টেস্টে কুপোকাত, বাকি তিন দিন ‘ঘুমিয়ে পার করবেন’ শান্ত ফরিদপুরে মাদকের বিরোধে দুই পক্ষের সংঘর্ষ, পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর পদ্মা নদী থেকে অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার ২৪-এর আন্দোলন ফাইনাল যুদ্ধ নয়, এটা ছিল যুদ্ধের রিহার্সেল: ডা. শফিকুর রহমান খাদ্য কর্মসূচির সুফল প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছানো নিশ্চিত করার নির্দেশ খাদ্যমন্ত্রীর ২০২৭ সালের ৩০ জানুয়ারি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন কাজী নজরুলের রাগভিত্তিক গান নিয়ে শিল্পকলা একাডেমিতে বিশেষ আয়োজন ‘বেণুকা’

টাকা বিতরণকালে প্রিজাইডিং কর্মকর্তাসহ আটক ৪

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : বুধবার, ৮ মে, ২০২৪
  • ২৭৩ Time View

সুনামগঞ্জের শাল্লা উপজেলা নির্বাচন ভোটগ্রহণের কয়েক ঘণ্টা আগে এক প্রিসাইডিং কর্মকর্তাসহ চারজনকে আটক করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে ঘোড়া প্রতীকের চেয়ারম্যান প্রার্থী অবনি মোহন দাসের পক্ষে টাকা বিতরণের অভিযোগে তাদের আটক করে পুলিশ।

পরে সহকারী প্রিসাইডিং কর্মকর্তা আটকের পর তার জায়গায় রাতেই নতুন কর্মকর্তা নিয়োগ করা হয়। আটককৃতরা হলেন— শাল্লা উপজেলা নির্বাচনের সহকারী প্রিসাইডিং কর্মকর্তা অপু চন্দ্র দাশ, শাল্লা ইউপির মোতাব্বির হোসেন, আব্দুস শহীদ ও আব্দুল খালেক।

আটকের বিষয় নিশ্চিত করেছেন জেলা নির্বাচন কর্মকর্তা ও দিরাই-শাল্লা উপজেলা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আলমগীর হোসেন।

তিনি জানান, রাতে টাকা বিতরণের সময় তাদের আটক করে পুলিশ। বর্তমানে তারা পুলিশ হেফাজতে আছেন। আটককৃত প্রিসাইডিং কর্মকর্তার জায়গায় নতুন কর্মকর্তা নিয়োগ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT