1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
উভয় পক্ষের ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ: গোপালগঞ্জে সংঘর্ষে আহত ১০ রূপগঞ্জে নিখোঁজের একদিন পর জলসিঁড়ির লেকের ঝোপ থেকে নারী বাবুর্চির লাশ উদ্ধার শীতের আগে তীব্র তেল সংকটের আশঙ্কা: ব্যারেলপ্রতি ২০০ ডলারের সতর্কবার্তা ভিটোলের সিইওর ফরিদপুরে পরিত্যক্ত হাসপাতাল ও আবাসিক ভবনে এসআরবির অভিযান: অস্ত্র-গোলাবারুদসহ গ্রেফতার ১ জয়পুরহাটের পাঁচবিবিতে কৃষকের বাড়ি থেকে ৭ ৫ বস্তা অবৈধ সার জব্দ যুক্তরাষ্ট্রে রেকর্ড দামে বেসামাল ডিজেল বাজার: কর ছাড়ের বড় ঘোষণা দিতে চলেছেন ট্রাম্প নিয়মিত মিশনে গিয়ে বড় দুর্ঘটনা: নাইজেরিয়ায় বিমান বিধ্বস্তে সব আরোহী নিহত গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ: তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান রাজধানীর ফুটপাতে শিল্প-সাহিত্যের কিংবদন্তিদের শ্রদ্ধা: ডিএসসিসির নতুন উদ্যোগ চলমান সংঘাত থামাতে পাকিস্তান সফর করছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস

জয়পুরহাটের পাঁচবিবিতে কৃষকের বাড়ি থেকে ৭ ৫ বস্তা অবৈধ সার জব্দ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
  • ৩৩ Time View
ছবিঃ সংগৃহহীত

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় এক কৃষকের বাড়ি থেকে ৭৫ বস্তা সার উদ্ধার করা হয়েছে, যার মধ্যে ৫৪ বস্তাই ছিল অবৈধভাবে মজুত করা। এই অনিয়মের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত ওই কৃষককে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন।

গত সোমবার সন্ধ্যায় উপজেলার আওলাই ইউনিয়নের শিরতা গ্রামে এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাশপিয়া তাসরিন। এ সময় তাঁর সঙ্গে উপজেলা কৃষি কর্মকর্তা মল্লিকা রানী সেহানবীশ, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মেহেদী হাসান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জহির রায়হানসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, কৃষক রমজানের বাড়িতে প্রচুর পরিমাণে সার মজুত রয়েছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। তল্লাশিতে ৭৫ বস্তা পূর্ণ ও আরেকটি বস্তার অর্ধেক সার পাওয়া যায়। এর মধ্যে কৃষক রমজান ২১ বস্তা সারের বৈধ ক্যাশমেমো বা রসিদ দেখাতে সক্ষম হন। তবে বাকি ৫৪ বস্তার সারের কোনো বৈধ কাগজপত্র দেখাতে না পারায় তা জব্দ করা হয়। জব্দকৃত সারের মধ্যে রয়েছে— ১২ বস্তা টিএসপি, ২০ বস্তা এমওপি, ১৯ বস্তা ডিএপি এবং ৩ বস্তা ইউরিয়া সার।

উপজেলা কৃষি কর্মকর্তা মল্লিকা রানী সেহানবীশ জানান, বৈধ রসিদ না থাকায় ৫৪ বস্তা সার জব্দ করা হয়েছে এবং শুধু মেমো থাকা ২১ বস্তা সার বাদ দেওয়া হয়েছে।

এদিকে অভিযুক্ত কৃষক রমজান দাবি করেন, আসন্ন আলু চাষের মৌসুমে সারের তীব্র সংকট দেখা দিতে পারে—এই আশঙ্কায় তিনি নিজের আবাদি জমির প্রয়োজনের তাগিদেই আগেভাগে সার কিনে বাড়িতে জমিয়ে রেখেছিলেন।

অভিযান শেষ হতে রাত হয়ে যাওয়ায় সেদিন রাতে জব্দ করা সারগুলো তাৎক্ষণিকভাবে বিক্রি করা সম্ভব হয়নি। পরে সেগুলো পাঁচবিবি থানার হেফাজতে জমা করা হয় বলে জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তামবিরুল ইসলাম। উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন জানিয়েছেন, জব্দ করা এই সারগুলো এলাকার স্থানীয় কৃষকদের কাছে ন্যায্যমূল্যে বিক্রি করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT