1. admin@banglarakash.com : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
৮ ডিসেম্বর শুরু হচ্ছে জুনিয়র বৃত্তি পরীক্ষা, প্রকাশ হলো সময়সূচি কুমিল্লায় ৯২ লাখ টাকার ভারতীয় শাড়ি-কাপড়সহ দুটি গাড়ি জব্দ করেছে বিজিবি তিন জেলায় ‘ব্রাঞ্চ ম্যানেজার’ পদে কর্মী নিচ্ছে যমুনা ব্যাংক দুই দিনেই টেস্টে কুপোকাত, বাকি তিন দিন ‘ঘুমিয়ে পার করবেন’ শান্ত ফরিদপুরে মাদকের বিরোধে দুই পক্ষের সংঘর্ষ, পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর পদ্মা নদী থেকে অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার ২৪-এর আন্দোলন ফাইনাল যুদ্ধ নয়, এটা ছিল যুদ্ধের রিহার্সেল: ডা. শফিকুর রহমান খাদ্য কর্মসূচির সুফল প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছানো নিশ্চিত করার নির্দেশ খাদ্যমন্ত্রীর ২০২৭ সালের ৩০ জানুয়ারি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন কাজী নজরুলের রাগভিত্তিক গান নিয়ে শিল্পকলা একাডেমিতে বিশেষ আয়োজন ‘বেণুকা’

চিকিৎসা শেষে বাসায় ফিরলেন জামায়াত আমির

banglarakash
  • Update Time : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ৫৫৪ Time View

চিকিৎসা শেষে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

মঙ্গলবার (১২ আগস্ট) সকাল সাড়ে ১০টায় গুলশানের ইউনাইটেড হাসপাতাল থেকে জামায়াতে ইসলামীর আমির বাসায় ফিরেছেন বলে জানিয়েছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের।

এহসানুল মাহবুব জুবায়েরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জামায়াত আমির ডা. শফিকুর রহমানের সফল অপারেশনের দশ দিন পর মঙ্গলবার (১২ আগস্ট) সকাল ১০টায় গুলশানের ইউনাইটেড হাসপাতাল থেকে নিজ বাসায় ফেরেন। তার সুস্থতার জন্য দোয়া করায় তিনি দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।

গত ২ আগস্ট রাজধানীর ইউনাইটেড হাসপাতালে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের হার্টের বাইপাস সার্জারি করা হয়।

এর আগে গত ১৯ জুলাই রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের জাতীয় সমাবেশে বক্তব্য দেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে জামায়াতের আমিরকে তাৎক্ষণিকভাবে একটি স্থানীয় বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সে সময় তিনি প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় ফেরেন।

পরে গত ৩০ জুলাই ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে তার এনজিওগ্রাম করা হয়। সেখানে তার হার্টে চারটি ব্লক ধরা পড়ে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT