1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
উভয় পক্ষের ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ: গোপালগঞ্জে সংঘর্ষে আহত ১০ রূপগঞ্জে নিখোঁজের একদিন পর জলসিঁড়ির লেকের ঝোপ থেকে নারী বাবুর্চির লাশ উদ্ধার শীতের আগে তীব্র তেল সংকটের আশঙ্কা: ব্যারেলপ্রতি ২০০ ডলারের সতর্কবার্তা ভিটোলের সিইওর ফরিদপুরে পরিত্যক্ত হাসপাতাল ও আবাসিক ভবনে এসআরবির অভিযান: অস্ত্র-গোলাবারুদসহ গ্রেফতার ১ জয়পুরহাটের পাঁচবিবিতে কৃষকের বাড়ি থেকে ৭ ৫ বস্তা অবৈধ সার জব্দ যুক্তরাষ্ট্রে রেকর্ড দামে বেসামাল ডিজেল বাজার: কর ছাড়ের বড় ঘোষণা দিতে চলেছেন ট্রাম্প নিয়মিত মিশনে গিয়ে বড় দুর্ঘটনা: নাইজেরিয়ায় বিমান বিধ্বস্তে সব আরোহী নিহত গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ: তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান রাজধানীর ফুটপাতে শিল্প-সাহিত্যের কিংবদন্তিদের শ্রদ্ধা: ডিএসসিসির নতুন উদ্যোগ চলমান সংঘাত থামাতে পাকিস্তান সফর করছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস

উভয় পক্ষের ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ: গোপালগঞ্জে সংঘর্ষে আহত ১০

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
  • ২৮ Time View
ছবিঃ সংগৃহিত

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই সংঘর্ষে উভয় পক্ষের ইট-পাটকেলের আঘাতে অন্তত ১০ জন আহত হয়েছেন।

খবর পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আজ মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী বাসস্ট্যান্ড এলাকায় গিমাডাঙ্গা ও শ্রীরামকান্দি গ্রামের লোকজনের মধ্যে এই সংঘর্ষ বাধে। সংঘর্ষের কারণে টুঙ্গিপাড়া-গোপালগঞ্জ মহাসড়কে প্রায় এক ঘণ্টা ধরে যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ থাকে। এ সময় উভয় পক্ষের লোকজন লাঠিসোঁটা ও ইট নিয়ে একে অপরের ওপর ধাওয়া-পাল্টাধাওয়া চালায়।

স্থানীয় সূত্রে অভিযোগ রয়েছে, ঘটনার দুই দিন আগে গিমাডাঙ্গা চরপাড়া গ্রামের বাসিন্দা রোমান শেখের একটি মোটরসাইকেলের পার্টস চুরি করে নিয়ে যায় গওহরডাঙ্গার তুহিন ও হাসান। পরবর্তীতে আজ মঙ্গলবার ওই দুজনকে ধরে জিজ্ঞাসাবাদ করা হলে তারা শ্রীরামকান্দি গ্রামের লোকজনকে ডেকে আনে। এর জেরে উভয় গ্রামের লোকজন সংঘটিত হয়ে দলবদ্ধভাবে সংঘর্ষে লিপ্ত হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আয়ুব আলী জানান, বর্তমানে পরিস্থিতি পুরোপুরি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো পক্ষই লিখিত অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT