1. admin@banglarakash.com : admin :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
পুলিশের ওপর হামলা: রাজধানী থেকে রাজবাড়ীর মূল আসামি গ্রেফতার ফরিদপুরে ২৬ লাখ টাকার ‘স্কাফ সিরাপ’ উদ্ধার, প্রাইভেটকারসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফরিদপুরে জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি সম্পন্ন ফরিদপুরে ‘হজ পুনর্মিলনী ২০২৬’ অনুষ্ঠিত জাপানে ৭.২ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি হয়নি বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর কুমিল্লায় মোটরসাইকেলের ধাক্কায় ছাত্রশিবির নেতা নিহত চীনে বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ভেনেজুয়েলায় শক্তিশালী জোড়া ভূমিকম্প, নিহত ৩২; আহত শতাধিক

ইরানি গণমাধ্যম: খুব শিগ্রহি টেলিভিশনে ভাষণ দেবেন খামেনি

BanglarAkash desk
  • Update Time : বুধবার, ১৮ জুন, ২০২৫
  • ২২১ Time View

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি কিছুক্ষণের মধ্যে টেলিভিশনে জাতির উদ্দেশে ভাষণ দেবেন। আলজাজিরা বিষয়টি ইরানের বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সির বরাতে জানিয়েছে ।

গত শুক্রবার (১৩ জুন) ইসরায়েল ইরানে হামলা চালানোর পর খামেনির এটিই হবে প্রথম প্রকাশ্যে বক্তব্য।

এরআগে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্ট করেন খামেনি। বলেন, আমাদের অবশ্যই (ইসরায়েলের) সন্ত্রাসী ও জায়নবাদি শাসকদের কড়া জবাব দিতে হবে। আমরা জায়নবাদিদের কোনো ছাড় দেব না।

গত সপ্তাহে ইরানের বিরুদ্ধে বিমান হামলা শুরু করে ইসরায়েল। শুক্রবার থেকে শুরু হওয়া হামলার মূল লক্ষ্য ছিল ইরানের পরমাণু ও সামরিক স্থাপনা। রাজধানী তেহরানসহ একাধিক আবাসিক এলাকাও আক্রান্ত হয়।

ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে পাল্টা হামলা চালায় ইরান। আজ বুধবার দেশটি ইসরায়েল অভিমুখে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলার কথাও জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT