1. admin@banglarakash.com : admin :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
হুইসেল ব্লোয়ারদের তথ্যে সোনালী ব্যাংকের ২০০ অনিয়মের অভিযোগ নিষ্পত্তি গ্রীষ্মকালীন দাভোস সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান গণমাধ্যমকর্মীদের ওপর হামলার ঘটনায় দুঃখ প্রকাশ জামায়াতের ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় ইউপি প্রশাসনিক কর্মকর্তার মৃত্যু, জেলা প্রশাসনের শোক ফরিদপুরে ডিএনসির অভিযানে ৫ জন আটক, ভ্রাম্যমাণ আদালতের সাজা ফরিদপুর ডিবির সদর জোনের ওসি প্রত্যাহার, পুলিশ লাইন্সে সংযুক্তির নির্দেশ অপপ্রচার ও অস্থিতিশীলতার প্রতিবাদে ফরিদপুরে যুবদলের মিছিল-সমাবেশ হজ শেষে দেশে ফিরেছেন প্রায় ৬৪ হাজার হাজি, মৃত্যু ৫৪ জনের নকলমুক্ত পরিবেশে এইচএসসি ও আলিম পরীক্ষা আয়োজনে ফরিদপুরে প্রস্তুতি সভা আশুরার তাজিয়া মিছিলে অস্ত্র বহন ও আতশবাজি নিষিদ্ধ করল ডিএমপি

সিলেটে ইতিহাস গড়ল বাংলাদেশ, টানা দুই সিরিজে পাকিস্তানকে হোয়াইটওয়াশ

Reporter Name
  • Update Time : বুধবার, ২০ মে, ২০২৬
  • ৯৭ Time View

বাংলার আকাশ ডেস্ক :


সিলেট টেস্টে ৭৮ রানের জয়ে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। এর মধ্য দিয়ে টানা দুই টেস্ট সিরিজে পাকিস্তানের বিপক্ষে পূর্ণ আধিপত্য দেখালো টাইগাররা। এর আগে পাকিস্তানের মাটিতেও সিরিজ জিতেছিল বাংলাদেশ।

শেষ দিনে জয়ের জন্য পাকিস্তানের প্রয়োজন ছিল ১২১ রান, আর বাংলাদেশের দরকার ছিল ৩ উইকেট। বৃষ্টির কারণে দিনের খেলা কিছুটা দেরিতে শুরু হলেও দ্রুতই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় স্বাগতিকরা।

প্রথমে সাজিদ খানকে ফিরিয়ে গুরুত্বপূর্ণ জুটি ভাঙেন তাইজুল ইসলাম। এরপর সেঞ্চুরির খুব কাছে থাকা মোহাম্মদ রিজওয়ান–কে ফিরিয়ে দেন শরিফুল ইসলাম। শেষ পর্যন্ত ৩৫৮ রানে অলআউট হয় পাকিস্তান।

বাংলাদেশের হয়ে দ্বিতীয় ইনিংসে বল হাতে দুর্দান্ত পারফর্ম করেন তাইজুল ইসলাম। তিনি একাই নেন ৬ উইকেট। ম্যাচ জয়ে বড় অবদান রাখেন তিনি।

চতুর্থ দিনে পাকিস্তানের হয়ে লড়াই করেছিলেন অধিনায়ক শান মাসুদ, বাবর আজম ও সালমান আলী আগা। শান মাসুদ ৭১ রান এবং বাবর আজম ৪৭ রান করেন। তবে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে চাপে পড়ে যায় সফরকারীরা।

এর আগে ম্যাচে প্রথম ইনিংসে বাংলাদেশ করে ২৭৮ রান। সেখানে সেঞ্চুরি করেন লিটন দাস। জবাবে পাকিস্তান অলআউট হয় ২৩২ রানে।

দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ ৩৯০ রান সংগ্রহ করে বড় লক্ষ্য দাঁড় করায়। এ ইনিংসে সেঞ্চুরি করেন মুশফিকুর রহিম এবং হাফ-সেঞ্চুরি করেন মাহমুদুল হাসান জয়।

এই জয়ের মাধ্যমে পাকিস্তানের বিপক্ষে টানা চার টেস্ট জয়ের রেকর্ড গড়লো বাংলাদেশ, যা দেশের টেস্ট ইতিহাসে নতুন মাইলফলক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT