1. admin@banglarakash.com : admin :
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
ফরিদপুরের সদরপুরে ৩১৫ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ২ ফরিদপুরে ডিবি পুলিশের অভিযানে হেরোইনসহ আটক ১ বাগেরহাটে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩ ফরিদপুর জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে হিন্দু ছাত্র পরিষদের মতবিনিময় ফরিদপুরে পুলিশ সুপারের সঙ্গে হিন্দু ছাত্র পরিষদের মতবিনিময় ও সৌজন্য সাক্ষাৎ ফরিদপুরে যুবদলের প্রচারণা সভা, জুলাই সনদ নিয়ে ‘মিথ্যাচারের’ অভিযোগ সিলেটে ইতিহাস গড়ল বাংলাদেশ, টানা দুই সিরিজে পাকিস্তানকে হোয়াইটওয়াশ জামিনে বেরিয়ে আবারও তাণ্ডব: রাজধানীর আদাবরে তালিকাভুক্ত সন্ত্রাসী আবু সাঈদের গ্যাংয়ের হামলা-চাঁদাবাজি পল্লবীতে শিশু রামিসা হত্যাকাণ্ড: ভেতরে খুন চলাকালীন বাইরে দরজায় নক করছিলেন মা, চাঞ্চল্যকর তথ্য দিল পুলিশ দুর্যোগে প্রান্তিক মানুষের সংকট গভীর, সামাজিক সুরক্ষায় বরাদ্দ বাড়ানোর তাগিদ বিশ্লেষকদের

ফরিদপুরে এনসিপির জেলা আহ্বায়ক পদে অপু ঠাকুর পুনর্বহাল

Reporter Name
  • Update Time : বুধবার, ৬ মে, ২০২৬
  • ১০৫ Time View

বাংলার আকাশ ডেস্ক :


জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ফরিদপুর জেলা আহ্বায়ক কমিটির আহ্বায়ক মো. হাসিবুর রহমান, যিনি অপু ঠাকুর নামে পরিচিত, তাকে পুনরায় তার পদে বহাল করা হয়েছে।

দলের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির এক নোটিশে জানানো হয়, পূর্বে তার ওপর আরোপিত অব্যাহতি প্রত্যাহার করা হয়েছে। এর ফলে তিনি আবারও ফরিদপুর জেলা আহ্বায়ক কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন।

উল্লেখ্য, চলতি বছরের ২২ জানুয়ারি জারিকৃত এক স্মারকের মাধ্যমে তাকে দলের সব ধরনের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল।

পরে সাংগঠনিক কার্যক্রমের ধারাবাহিকতা ও কার্যকারিতা বিবেচনায় এ সিদ্ধান্ত পরিবর্তন করা হয়। দলের মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহর নির্দেশনায় এই পুনর্বহাল কার্যকর করা হয়েছে।

এ সংক্রান্ত নোটিশে স্বাক্ষর করেন দলের দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT