1. admin@banglarakash.com : admin :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
জাপানে ৭.২ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি হয়নি বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর কুমিল্লায় মোটরসাইকেলের ধাক্কায় ছাত্রশিবির নেতা নিহত চীনে বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ভেনেজুয়েলায় শক্তিশালী জোড়া ভূমিকম্প, নিহত ৩২; আহত শতাধিক সেবার মানোন্নয়নে শ্রেষ্ঠত্ব: ভাঙা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে সংবর্ধনা ফরিদপুরে সড়কের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য ফরিদপুরে অন্যূন জনগোষ্ঠীর প্রশিক্ষণার্থীদের সনদ ও আর্থিক সহায়তা প্রদান হোসেন হত্যা মামলা: শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ গঠন শুনানি ২৬ জুলাই

নজরুলের জন্মজয়ন্তীতে সরকারি ছুটির দাবি, পরিবারের আহ্বান

Reporter Name
  • Update Time : সোমবার, ২৫ মে, ২০২৬
  • ৪৭ Time View

বাংলার আকাশ ডেস্ক :

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তীতে সরকারি ছুটি ঘোষণার দাবি জানিয়েছে তাঁর পরিবার। একই সঙ্গে শিক্ষাক্রমে নজরুলের কবিতা ও গান আরও বেশি অন্তর্ভুক্ত করার আহ্বান জানানো হয়েছে।

সোমবার (২৫ মে) গণমাধ্যমকে এসব কথা জানান কবির নাতনি খিলখিল কাজী।

তিনি বলেন, নজরুলের রচনাবলী ইংরেজিতে অনুবাদ করে আন্তর্জাতিকভাবে ছড়িয়ে দেওয়া প্রয়োজন, যাতে তাঁর সাহিত্য ও চিন্তা বিশ্বব্যাপী আরও পরিচিতি পায়।

এদিকে ১২৭তম জন্মজয়ন্তীতে ফুল, শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে জাতীয় কবিকে। দিনটি উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন, রাজনৈতিক দল ও নজরুল পরিবারের সদস্যরা কবির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

অনুরাগীরা বলেন, সাম্যের সমাজ গঠনে নজরুল চর্চা আরও বিস্তৃত করা জরুরি।

এ ছাড়া সরকারিভাবে বছরব্যাপী ‘নজরুল বর্ষ’ পালনের ঘোষণা দেওয়া হয়েছে। গত শনিবার (২৩ মে) ময়মনসিংহের ত্রিশালে আয়োজিত এক সাংস্কৃতিক অনুষ্ঠানে এ ঘোষণা দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT