1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন

কর্মস্থলে অনুপস্থিত থাকলে চিকিৎসকদের বেতন বন্ধ: ৩০ দিনের মধ্যে বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক!

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
  • ১০৭ Time View
কর্মস্থলে অনুপস্থিত থাকলে চিকিৎসকদের বেতন বন্ধ: ৩০ দিনের মধ্যে বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক
কর্মস্থলে অনুপস্থিত থাকলে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে বেতন। একই সাথে আগামী ৩০ দিনের মধ্যে দেশের সব স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে বায়োমেট্রিক ও জিও-লোকেশন হাজিরা চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চিকিৎসা সেবার মান বাড়াতে এবং দায়িত্বশীলতা নিশ্চিত করতেই এই পদক্ষেপ।

সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের শতভাগ উপস্থিতি নিশ্চিত করতে কঠোর নির্দেশনা জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর। নতুন নির্দেশনামোজে, কোনো চিকিৎসক বা স্বাস্থ্যকর্মী কর্মস্থলে অনুপস্থিত থাকলে সেই বিষয়টি সুরাহা না হওয়া পর্যন্ত তাঁর বেতন বিল ছাড় করা যাবে না।

এ নির্দেশনার আলোকে আগামী ৩০ দিনের মধ্যে দেশের সব সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে বাধ্যতামূলকভাবে বায়োমেট্রিক হাজিরা ব্যবস্থা ও ভৌগোলিক অবস্থান শনাক্তকরণ প্রযুক্তি চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত ১৬ আগস্ট স্বাস্থ্যসেবা বিভাগের সচিবের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় সিদ্ধান্তগুলো গৃহীত হয়। সিদ্ধান্তগুলো বাস্তবায়নে দেশের সকল স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে অফিস আদেশ পাঠান স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন)।

অফিস আদেশের উল্লেখযোগ্য দিকগুলো:

  • ডিজিটাল ড্যাশবোর্ড ও বায়োমেট্রিক সিস্টেম: কর্মীদের সার্বক্ষণিক উপস্থিতি ডিজিটাল ড্যাশবোর্ডের মাধ্যমে পর্যবেক্ষণ নিশ্চিত করতে আগামী তিন সপ্তাহের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
  • বেতন ও ছুটির সমন্বয়: কর্মীদের উপস্থিতির তথ্য সরকারি মূল বেতন ব্যবস্থার সাথে সরাসরি যুক্ত থাকবে, যা ছুটি ও পদোন্নতির ক্ষেত্রেও প্রযোজ্য হবে।
  • নিয়মিত তদারকি: তদারকির দায়িত্বে থাকবেন মন্ত্রণালয়ের নির্দিষ্ট কর্মকর্তারা। এছাড়া বিভাগীয় পরিচালক, হাসপাতালের তত্ত্বাবধায়ক ও সিভিল সার্জনদের প্রতি সপ্তাহে ই-হাজিরা সংক্রান্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা জানান, অনেক হাসপাতালে বায়োমেট্রিক যন্ত্র থাকলেও তা নিষ্ক্রিয় বা অযত্নে পড়ে ছিল। সেগুলো দ্রুত মেরামত করে স্বাস্থ্যসেবার মান বাড়াতে চিকিৎসক ও কর্মীদের দায়িত্বশীলতা নিশ্চিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT