1. admin@banglarakash.com : admin :
সোমবার, ১৫ জুন ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
ঝালকাঠিতে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, ৭ এলাকা ঝুঁকিপূর্ণ চিহ্নিত শেখ হাসিনাসহ ৩ জনের সাজার আপিল ৭ মাসেও নিষ্পত্তি হয়নি সন্ধ্যার মধ্যে ঢাকাসহ ১২ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা পটুয়াখালীতে সংরক্ষিত বনাঞ্চল ঘিরে অনিয়ম ও বাণিজ্যের অভিযোগ সব গণপরিবহনে বাধ্যতামূলক হচ্ছে জিপিএস, কার্যকর ১ আগস্ট থেকে বিশ্বকাপে ১৩ হাজার সমর্থকের ওপর নিষেধাজ্ঞার অনুরোধ যুক্তরাষ্ট্রের কাছে আর্জেন্টিনার বিশ্বকাপে ব্রাজিলকে ছাড়িয়ে নতুন ইতিহাস গড়ল জার্মানি জুনের প্রথম ১৩ দিনে দেশে এলো ১৩৬ কোটি ডলারের বেশি রেমিট্যান্স মোহাম্মদপুরে ৯ জন নিহতের ঘটনায় মানবতাবিরোধী অপরাধ মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু আজ রাশিয়ায় ড্রোন হামলায় জামালপুরের যুবকের মৃত্যুর দাবি পরিবারের

উত্তরায় বিমান দুর্ঘটনা: ড. ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা আবেদন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ১৩৪ Time View

বাংলার আকাশ ডেস্ক :

রাজধানীর উত্তরার একটি শিক্ষাপ্রতিষ্ঠানে বিমান বিধ্বস্ত হয়ে শিক্ষার্থীসহ ৩৫ জনের মৃত্যুর ঘটনায় অবহেলার অভিযোগে সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস-সহ ১৬ জনের বিরুদ্ধে আদালতে মামলার আবেদন করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ মে) ঢাকার মহানগর হাকিম আরিফুল ইসলাম-এর আদালতে নিহত এক শিক্ষার্থীর বাবা এই আবেদন করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করেছেন এবং বিষয়টি পর্যালোচনার জন্য রেখে দিয়েছেন। পরে এ বিষয়ে আদেশ দেওয়া হবে বলে জানা গেছে।

বাদীপক্ষের আইনজীবী এ কে এম শরীফ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার আবেদনে আরও যাদের আসামি করার প্রস্তাব করা হয়েছে, তাদের মধ্যে রয়েছেন সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুল, পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, শিক্ষা উপদেষ্টা সি আর আবরার, সাবেক শিক্ষা সচিব, প্রধান উপদেষ্টার তৎকালীন প্রেস সচিব এবং বিমানবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা। এছাড়া সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ ও রাজউক-এর কিছু কর্মকর্তার নামও অন্তর্ভুক্ত করা হয়েছে।

আবেদনে উল্লেখ করা হয়, গত বছরের ২১ জুলাই একটি প্রশিক্ষণ বিমান উড্ডয়নের পর নিয়ন্ত্রণ হারিয়ে শিক্ষা প্রতিষ্ঠানের ভবনে বিধ্বস্ত হয়। এতে ২৮ জন শিক্ষার্থীসহ মোট ৩৫ জন নিহত হন এবং বহু মানুষ দগ্ধ হয়ে গুরুতর আহত হন।

মামলায় অভিযোগ করা হয়েছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবহেলা ও ত্রুটিপূর্ণ সিদ্ধান্তের কারণে এই দুর্ঘটনা ঘটেছে। বিশেষ করে ঘনবসতিপূর্ণ এলাকায় ঝুঁকিপূর্ণ বিমান উড্ডয়নের অনুমতি, উদ্ধার কার্যক্রমে বিলম্ব এবং পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থার অভাবকে দায়ী করা হয়েছে।

এ ঘটনায় ক্ষতিগ্রস্তদের পরিবার ন্যায়বিচারের আশায় আদালতের দ্বারস্থ হয়েছেন। আদালতের পরবর্তী আদেশের দিকে এখন নজর রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT