1. admin@banglarakash.com : admin :
সোমবার, ১৫ জুন ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
ঝালকাঠিতে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, ৭ এলাকা ঝুঁকিপূর্ণ চিহ্নিত শেখ হাসিনাসহ ৩ জনের সাজার আপিল ৭ মাসেও নিষ্পত্তি হয়নি সন্ধ্যার মধ্যে ঢাকাসহ ১২ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা পটুয়াখালীতে সংরক্ষিত বনাঞ্চল ঘিরে অনিয়ম ও বাণিজ্যের অভিযোগ সব গণপরিবহনে বাধ্যতামূলক হচ্ছে জিপিএস, কার্যকর ১ আগস্ট থেকে বিশ্বকাপে ১৩ হাজার সমর্থকের ওপর নিষেধাজ্ঞার অনুরোধ যুক্তরাষ্ট্রের কাছে আর্জেন্টিনার বিশ্বকাপে ব্রাজিলকে ছাড়িয়ে নতুন ইতিহাস গড়ল জার্মানি জুনের প্রথম ১৩ দিনে দেশে এলো ১৩৬ কোটি ডলারের বেশি রেমিট্যান্স মোহাম্মদপুরে ৯ জন নিহতের ঘটনায় মানবতাবিরোধী অপরাধ মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু আজ রাশিয়ায় ড্রোন হামলায় জামালপুরের যুবকের মৃত্যুর দাবি পরিবারের

আইডাহো এয়ার শোতে আকাশে সংঘর্ষ, ভেঙে পড়ল দুই যুদ্ধবিমান

Reporter Name
  • Update Time : সোমবার, ১৮ মে, ২০২৬
  • ৮৫ Time View

বাংলার আকাশ ডেস্ক :

যুক্তরাষ্ট্রের আইডাহোতে একটি এয়ার শো চলাকালে মাঝ আকাশে দুইটি যুদ্ধবিমানের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষের পরপরই বিমান দুটি মাটিতে আছড়ে পড়ে, তবে বড় ধরনের প্রাণহানি এড়ানো গেছে বলে জানা গেছে।

রোববার (১৭ মে) মাউন্টেন হোম এয়ার ফোর্স বেসে অনুষ্ঠিত গানফাইটার স্কাইজ এয়ার শো চলাকালে এ দুর্ঘটনা ঘটে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ঘাঁটির উত্তর-পশ্চিমে প্রায় দুই মাইল দূরে এই দুর্ঘটনা ঘটে।

প্রাথমিক তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর দুটি EA-18G গ্রাউলার যুদ্ধবিমানের মধ্যে এ সংঘর্ষ হয়। বিমানে থাকা চারজন ক্রু সদস্যই প্যারাশুটের মাধ্যমে নিরাপদে ইজেক্ট করতে সক্ষম হন।

দুর্ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, সংঘর্ষের পর বিমান দুটি নিয়ন্ত্রণ হারিয়ে মাটিতে আছড়ে পড়ে এবং সঙ্গে সঙ্গে বড় ধরনের বিস্ফোরণ ঘটে। আকাশে কালো ধোঁয়ার কুণ্ডলী ছড়িয়ে পড়ে, একই সঙ্গে চারটি প্যারাশুট নিচে নামতে দেখা যায়।

যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জানিয়েছে, দুর্ঘটনাকবলিত বিমানগুলো ওয়াশিংটনের হুইডবি আইল্যান্ড ঘাঁটি থেকে পরিচালিত হচ্ছিল। ঘটনাটি তদন্তে ইতোমধ্যে কাজ শুরু হয়েছে।

দুর্ঘটনার পরপরই এয়ার শো বাতিল করা হয় এবং নিরাপত্তার স্বার্থে সামরিক ঘাঁটিতে লকডাউন জারি করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT