1. admin@banglarakash.com : admin :
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০২:১২ অপরাহ্ন
শিরোনাম :
প্রতিটি কাজের জন্য জনগণের কাছে জবাবদিহি করতে হবে: সেতু প্রতিমন্ত্রী বাংলা নববর্ষে নাশকতার কোনো শঙ্কা নেই: র‌্যাব ফরিদপুরে রোটারি ক্লাবের ৪০তম অভিষেক অনুষ্ঠান সম্পন্ন ফরিদপুরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, চালক গুরুতর আহত ইরান আলোচনায় না ফিরলেও আমার কিছু যায় আসে না: ট্রাম্প ৬ মাসের কম বয়সি শিশুতেও হাম, উদ্বেগে চিকিৎসকরা বরিশালে বৈশাখ বরণে ব্যস্ততা, শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে ১৮ মাসে সুন্দরবনে ৮১ অস্ত্র উদ্ধার, ৬১ দস্যু গ্রেফতার ডিজেল সংকটে লাইটার জাহাজ চলাচল ব্যাহত, চট্টগ্রাম বন্দরে মাদার ভেসেলের জট ফরিদপুরে একদিনে ২৩ নতুন হাম সন্দেহভাজন রোগী, মৃত্যু নেই

যুক্তরাষ্ট্রকে যে সতর্কবার্তা দিল তুরস্ক

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০২৪
  • ১৪১ Time View

ইসরাইলের অপরাধের প্রতি মার্কিন সমর্থনের সমালোচনা করে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেছেন, হামাসের রাজনৈতিক ব্যুরো নেতা ইসমাইল হানিয়াকে হত্যার মাধ্যমে ইসরাইল শান্তির সম্ভাবনাকে হত্যা করেছে। তাদের ভুলে যাওয়া উচিত নয় যে তারা আইএমকে হত্যা করে শান্তি নষ্ট করেছে।

বুধবার তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী এক টেলিভিশ ভাষণে এসব কথা বলেন। খবর ডেইলি সাবাহর।

কংগ্রেসে দেওয়া ভাষণসহ ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি যুক্তরাষ্ট্রের অবিচল সমর্থনের কথা উল্লেখ করে ফিদান বলেন, নেতানিয়াহু যুক্তরাষ্ট্রকে জিম্মি করে রেখেছেন। আমি মনে করি নেতানিয়াহু এই বিষয়টি খুব ভালভাবে জানেন যে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রকে জিম্মি করেছেন।

তিনি বলেন, ইসরাইল যদি লেবাননের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়ে তাহলে তার পদাঙ্ক অনুসরণ করা ছাড়া যুক্তরাষ্ট্রের আর কোনো উপায় থাকবে না।

উল্লেখ্য, হামাসের প্রধান ইসমাইল হানিয়া ইরানের রাজধানী তেহরানে গুপ্তহত্যার শিকার হয়েছেন, যেখানে তিনি ইরানের নতুন রাষ্ট্রপতির অভিষেক অনুষ্ঠানে যোগ দেন। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, বহু বছর ধরে ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীটির রাজনৈতিক অভিযানের নেতৃত্ব দেওয়া হানিয়া রাত ২টার দিকে রকেটের আঘাতে নিহত হন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT