1. admin@banglarakash.com : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
৮ ডিসেম্বর শুরু হচ্ছে জুনিয়র বৃত্তি পরীক্ষা, প্রকাশ হলো সময়সূচি কুমিল্লায় ৯২ লাখ টাকার ভারতীয় শাড়ি-কাপড়সহ দুটি গাড়ি জব্দ করেছে বিজিবি তিন জেলায় ‘ব্রাঞ্চ ম্যানেজার’ পদে কর্মী নিচ্ছে যমুনা ব্যাংক দুই দিনেই টেস্টে কুপোকাত, বাকি তিন দিন ‘ঘুমিয়ে পার করবেন’ শান্ত ফরিদপুরে মাদকের বিরোধে দুই পক্ষের সংঘর্ষ, পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর পদ্মা নদী থেকে অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার ২৪-এর আন্দোলন ফাইনাল যুদ্ধ নয়, এটা ছিল যুদ্ধের রিহার্সেল: ডা. শফিকুর রহমান খাদ্য কর্মসূচির সুফল প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছানো নিশ্চিত করার নির্দেশ খাদ্যমন্ত্রীর ২০২৭ সালের ৩০ জানুয়ারি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন কাজী নজরুলের রাগভিত্তিক গান নিয়ে শিল্পকলা একাডেমিতে বিশেষ আয়োজন ‘বেণুকা’

মাথা ও পেটে গুলি করে আওয়ামী লীগ নেতাকে হত্যা

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : বুধবার, ১ মে, ২০২৪
  • ২৮৭ Time View

নাটোরের লালপুরে আওয়ামী লীগ নেতা মনজুর রহমানকে মাথা ও পেটে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার গোপালপুর পৌরসভার আজিমনগর রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মনজুর রহমান উপজেলার বাহাদিপুর গ্রামের আবদুল মান্নানের ছেলে। তিনি গোপালপুর পৌর আওয়ামী লীগের সহসভাপতি এবং নর্থ বেঙ্গল সুগার মিল শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ছিলেন।

মনজুর যুবলীগ নেতা জাহারুল ইসলাম হত্যা মামলার প্রধান আসামি। ২০১৮ সালের ২৮ ডিসেম্বর গোপালপুর পৌর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহারুল ইসলামকে নর্থ বেঙ্গল সুগার মিলের ১ নম্বর ফটকের সামনে হত্যা করে দুর্বৃত্তরা।

পুলিশ সূত্রে জানা যায়, গতকাল রাত সাড়ে ১১টার দিকে মনজুর রহমান আজিমনগর রেলস্টেশন এলাকায় একটি দোকানের সামনে ছিলেন। হঠাৎ পাঁচ থেকে ছয়জন লোক এসে মনজুরের মাথা ও পেটে গুলি করে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মনজুরের মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। আজ সকালে ময়নাতদন্তের জন্য লাশ নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

লালপুর থানার ওসি নাসিম আহমেদ বলেন, পূর্ববিরোধের জের ধরে হত্যাকাণ্ড ঘটতে পারে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায় এবং লাশ উদ্ধার করে। মুখোশধারী দুর্বৃত্তরা এই হামলা চালিয়েছে বলে জানতে পেরেছি। হামলাকারীদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।

নাসিম আহমেদ জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গোপালপুর বাজার এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT