1. admin@banglarakash.com : admin :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
চলতি মাসেই মিলতে পারে টানা চার দিনের ছুটির সুবর্ণ সুযোগ কিশোরী ধর্ষণের অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া গ্রেফতার! মোদি নেতানিয়াহুর ফোনালাপ: মধ্যপ্রাচ্যের যুদ্ধ ও উত্তেজনা নিয়ে আলোচনা: বিজয়নগরে প্রাথমিকে অনিয়ম: সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিক মারধর ও অবরুদ্ধ নলছিটিতে একই ভবনের দুই ফ্ল্যাটে চুরি: নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট জুলাই গণঅভ্যুত্থান সৃতি জাদুঘরের শুভ উদ্বোধন আজ : উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী! সৌদির নাজরান বিমানবন্দরে হুথিদের ড্রোন হামলা, উত্তেজনার পারদ চরমে! শাহজালালে পড়ে থাকা ১২টি উড়োজাহাজ ভাঙারি হিসেবে নিলামের উদ্যোগ বেবিচকের! কোন উপায়ে মোবাইলের পর্নোগ্রাফি বন্ধের কার্যকর উপায় হতে পারে? ফেনীতে পুকুরের পানিতে ডুবে দেড় বছরের শিশুর করুণ মৃত্যু!

দুইদিনের ব্যবধানে পেঁয়াজের দাম কেজিতে বেড়েছে ৫০ টাকা

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : বুধবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৩১ Time View

গত সোমবারও রাজশাহীতে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হয়েছে ৮০ টাকা দরে। একদিন পর মঙ্গলবার কেজিপ্রতি ২০ টাকা বেড়ে হয়েছে ১০০ টাকা। মাত্র একদিনের ব্যবধানে বুধবার পেঁয়াজের দাম উঠেছে প্রতি কেজি ১৩০ টাকা।

তিন দিনের ব্যবধানে রাজশাহীতে পেঁয়াজের দাম কেজিতে বেড়েছে ৫০ টাকা। পেঁয়াজের অস্বাভাবিক দামে দিশাহারা হয়ে পড়েছেন ক্রেতারা। অন্যদিকে পেঁয়াজ, আদা ও রসুন ছাড়া অন্য শাকসবজির মূল্য সহনীয় আছে। তবে ভরা মৌসুমে পেঁয়াজের উচ্চমূল্যকে অস্বাভাবিক বলছেন ক্রেতারা।

শুধুই এখনই নয়, সারা বছর ধরেই চলছে পেয়াঁজের মূল্যেও অস্বাভাবিক ওঠানামা। পেঁয়াজের এ মূল্যবৃদ্ধিতে ক্ষোভ প্রকাশ করেছেন বাজার করতে আসা ক্রেতা নূর মোহাম্মদ।

তিনি বলেন, এ দেশটা যেন মগের মুল্লুকে পরিণত হয়েছে। পেঁয়াজ নিয়ে দুর্নীতি আর কতদিন চলবে। যে সময় জমি থেকে পেঁয়াজ বাজারে আসছে, এই সময় পেঁয়াজের মূল্যবৃদ্ধি উদ্দেশ্যপ্রণোদিত ছাড়া আর কিছুই নয়। বাজার মনিটরিং ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে।

খড়খড়ির পেঁয়াজ বিক্রেতা সমিউল শেখ বলেন, এখন বাজারে নতুন নতুন পেঁয়াজ নামছে। পেঁয়াজের কোনো ঘাটতি নেই। তার পরও আড়তে দাম বাড়ছে। এর কারণ অজানা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT