1. admin@banglarakash.com : admin :
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করলেন এমপি নায়াব ইউসুফ রামেকে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট ৩৮ জনের প্রাণহানি হামের টিকা কর্মসূচি শুরু: ১৮ জেলার ৩০ উপজেলায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের টিকা ফরিদপুর জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসকের জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন সাফজয়ী যুব দলকে বর্ণিল সংবর্ধনা, ছাদখোলা বাসে শোভাযাত্রা হাতিরঝিলে কদমতলীতে গ্যাসলাইট কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস সংসদের ভেতর-বাইরে সংগ্রাম অব্যাহত রাখবে জামায়াত: আব্দুল হালিম ইরানে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, আলোচনায় প্রভাব নেই: ট্রাম্প তেলের কৃত্রিম সংকট ঠেকাতে কঠোর ব্যবস্থা, সর্বোচ্চ শাস্তির হুঁশিয়ারি রাজশাহীতে হামের প্রকোপে শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৪০

সালথায় ইউপি চেয়ারম্যানসহ ৫৯ জনকে আসামি করে দ্রুত বিচার আইনে মামলা

বাংলার আকাশ ডট কম email:banglar.akash.sif@gmail.com
  • Update Time : শনিবার, ২৩ এপ্রিল, ২০২২
  • ২৬১ Time View

ফরিদপুরের সালথার যদুনন্দী ইউনিয়নের খারদিয়া গ্রামে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় ওই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রফিকুল ইসলাম (৫০) ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর মিয়াসহ (৫৭) ৫৯ জনকে আসামি করে দ্রুত বিচার আইনে মামলা হয়েছে। পুলিশ রফিকুল ইসলাম, আলমগীর মিয়াসহ ৯ জনকে গ্রেপ্তার করেছে।

আজ শুক্রবার সকালে সালথা থানার উপপরিদর্শক (এসআই) মো. শহীদুল্লাহ বাদী হয়ে এ মামলা করেন। এর আগে গত বুধবার রাত ও গতকাল বৃহস্পতিবার সকালে খারদিয়া গ্রামে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুই পক্ষের অন্তত ১০ আহত হয়েছেন এবং ১৯টি বাড়িতে ভাঙচুর চালানো হয়েছে।

পুলিশ জানায়, এলাকায় আতঙ্ক সৃষ্টি, সংঘর্ষে অংশ নিতে জনমনে চাপ দেওয়া, সংঘর্ষ ও হামলার মাধ্যমে এলাকায় ত্রাস সৃষ্টির অভিযোগে ২০২২ সালের (২০১৮ সংশোধনী) দ্রুত বিচার আইনে এ মামলা করা হয়েছে। মামলায় ৫৯ জনের নাম উল্লেখ করে এবং ‘আরও অজ্ঞাতসংখ্যক’ ব্যক্তিদের আসামি করা হয়েছে।

হামলার ঘটনায় গতকাল দিনভর অভিযান চালিয়ে রফিকুল ইসলাম ও আলমগীর মিয়াসহ ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া অন্য ব্যক্তিরা হলেন জামাল ফকির (৫৭), সাইফুল ইসলাম (৩৮), সৈয়দ রিয়াজুল হক (৪০), আকতার সিকদার (৬৫), সজীব মোল্লা (৩৪), হায়দার মোল্লা (৫৪) ও ফরিদ মোল্লা (২৭)।

মামলার তদন্ত কর্মকর্তা ও সালথা থানার এসআই আবুল বাসেদ জানান, গ্রেপ্তার হওয়া ৯ ব্যক্তিকে আজ আদালতে নিয়ে ৭ দিন করে রিমান্ডের আবেদন করা হবে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, সালথার যদুনন্দীতে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। এই বিরোধের জেরে স্থানীয় লোকদের মধ্যে সংঘর্ষ, বাড়িঘরে হামলা-ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এর মধ্যে এক পক্ষের নেতৃত্ব দেন ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম এবং আরেক পক্ষের নেতৃত্ব দেন আওয়ামী লীগের নেতা আলমগীর মিয়া। ১০ এপ্রিল থেকে গতকাল পর্যন্ত চার দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। প্রতিটি ঘটনায় পুলিশ গুলি, কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ফাটিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

(আহৃত)

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT