1. admin@banglarakash.com : admin :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় নিরাপদ সড়ক দিবসে নিসচার তথ্য: সিলেটে ৯ মাসে সড়কে ২৮৮ প্রাণহানি, আহত ৬৩০ মোংলা বন্দরের আন্তর্জাতিক বাণিজ্য সক্ষমতা বাড়ানোর নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সাজেকে ইউপিডিএফের ৩০–৪০ রাউন্ড গুলি: মানবঢাল সড়িয়ে ৩ হাজার পর্যটককে উদ্ধার করল যৌথ বাহিনী ঋণের পাহাড়ে চাপা বিশ্ব: বৈশ্বিক ঋণ ৩৬৫ ট্রিলিয়ন ডলার, শুধু সুদেই খরচ ৩.৩ ট্রিলিয়ন ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের নতুন উদ্যোগ: আবুধাবিতে ত্রিপক্ষীয় আলোচনায় রাজি পুতিন সৌদি আরবের কিং ফাহাদ বিমানবন্দরে হামলা: আহত ৯, আরামকোর তেলক্ষেত্রে নিহত ২ সড়কে প্রতিদিন গড়ে ৬৬ মৃত্যু ও ১০৪ জনের পঙ্গুত্ব: একটি দুর্ঘটনাই কেড়ে নিচ্ছে পুরো পরিবারের স্বপ্ন জেফরি এপস্টিনের সঙ্গে হরদীপ সিং পুরির মুখোমুখি বসা ছবি প্রকাশ: ভারতে তীব্র রাজনৈতিক বিতর্ক ও পদত্যাগের দাবি প্রতিমন্ত্রীর পদ থেকে অব্যাহতি ইশরাকের: প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা সকালে খালি পেটে জিরা পানি পানের অসাধারণ স্বাস্থ্য উপকারিতা

ফরিদপুর পৌর আওয়ামী লীগের ৬ টি ওয়ার্ডের নতুন কমিটি ঘোষণা উপলক্ষে পরিচিতি সভা ও আনন্দ মিছিল অনুষ্ঠিত

বাংলার আকাশ নিউজ ২৪.কম Email: banglarakashnews24@gmail.com
  • Update Time : রবিবার, ১৪ মে, ২০২৩
  • ৩২৪ Time View
ফরিদপুর পৌর আওয়ামী লীগের ২,১৮,১৯ ২২,২৩ ও ২৫ নং ওয়ার্ডের নব নির্বাচিত কমিটি ঘোষণা ও পরিচিতি সভা উপলক্ষে আজ শনিবার বিকেল সাড়ে চারটায় পৌর আওয়ামীলীগের উদ্যোগে আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। পৌর আওয়ামী লীগের আহবায়ক মনিরুল হাসান মিঠুর সভাপতিত্ব শহরস্থ সিভিল সার্জনের কার্যালয়ের সম্মূখে এ সভাটি অনুষ্ঠিত হয়। উক্ত পরিচিতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটি সদস্য বিপুল ঘোষ, বিশেষ অতিথি ছিলেন ফরিদপুর জেলা আওয়ামীলীগের সহ- সভাপতি জনাব মোঃ ফারুক হোসেন, হা- মীম গ্রুপের ব্যবস্থপনা পরিচালক ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য জনাব,এ কে আজাদ, ফরিদপুর জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা আইভি মাসুদ, জেলা আওয়ামী লীগের সদস্য আক্কাস হোসেন, ফরিদপুর পৌর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মনির, অ্যাডভোকেট বদিউজ্জামান বাবুল, মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা সৈয়দা নুসরাত রাসুল তানিয়া, ফরিদপুর জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শাহ সুলতান খান রাহাত, ফরিদপুর জেলা ছাত্রলীগের সভাপতি তামজিদুল রশিদ চৌধুরী রিয়ান, সাধারণ সম্পাদক ফাহিম আহমেদ। অনুষ্ঠানের সঞ্চালনা করেন পৌর আওয়ামী লীগের সদস্য নুরুল আমিন বাপ্পি। অনুষ্ঠানে পৌর আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে হলে ‌ আওয়ামী লীগ সরকারকে আবারো ক্ষমতায় আনতে হবে। তাই নিজেদের মধ্যে কাঁদা ছোঁড়া ছুড়ি বন্ধ করতে হবে। বক্তারা বলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যে উন্নয়ন হয়েছে তা জনগণের কাছে পৌঁছাতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে দল যাকে মনোনয়ন দেবেন তার পক্ষেই আমরা সবাই কাজ করব। তাই আগামী বছর অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে ‌ আওয়ামী লীগকে আবার ক্ষমতায় আনতে হবে ‌। সে উদ্দেশ্য সরকারের উন্নয়নমূলক কার্যক্রম গুলো জনগণের মধ্যে প্রচারণা করতে হবে। একই সাথে ফরিদপুরের চারটি সংসদীয় আসন থেকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের জয়লাভ করানোর জন্য সবাইকে কাজ করতে হবে। পরিচিতি সভা শেষে একটি শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে । এতে বাংলাদেশ আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর পূর্বে অনুষ্ঠান সফল করতে ‌ বিভিন্ন স্থান থেকে একাধিক মিছিল অনুষ্ঠান স্থলে এসে উপস্থিত হয়।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT