1. admin@banglarakash.com : admin :
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
শিরোনাম :
১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার রোধে গাইডলাইন প্রণয়নের নির্দেশ হাইকোর্টের টেকনাফে অভিযানে নিহত সেনাসদস্যের পরিবারের পাশে বাংলাদেশ সেনাবাহিনী দ্বিপাক্ষিক ও জাতিসংঘ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা: পররাষ্ট্রমন্ত্রীর দপ্তরে ফরাসি রাষ্ট্রদূত সশস্ত্র বাহিনীর সৈনিক পর্যায়ে বেতন বৃদ্ধি ১৩৭.৭৮ শতাংশ, বাহিনীপ্রধানদের ১ লাখ ৭২ হাজার টাকা সাদিক কায়েমের বাড়িতে আগুনের ঘটনায় ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের নিন্দা গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল ৩ জনের, চলতি বছরে মৃতের সংখ্যা দাঁড়াল ৫১৬ সশস্ত্র বাহিনী দিবসে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও উত্তরাধিকারীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর ঐক্যের ডাকে সাড়া দিলেও ভিত্তি স্পষ্ট করার তাগিদ, সংলাপের আগে মাঠে সক্রিয় দলগুলো ইরানে নতুন হামলার কথা ভাবছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল, উদ্বেগে ক্ষেপণাস্ত্র পুনর্গঠন ও ভূগর্ভস্থ কাজ

১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার রোধে গাইডলাইন প্রণয়নের নির্দেশ হাইকোর্টের

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
  • ১৭ Time View
ছবিঃ সংগৃহীত

১৬ বছরের কম বয়সী শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যমের প্ল্যাটফর্মে প্রবেশের সুযোগ রোধে বাধ্যতামূলক অন্তর্বর্তীকালীন গাইডলাইন প্রণয়ন ও জারি করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে অপ্রাপ্তবয়স্কদের ওপর অ্যালগরিদম-নিয়ন্ত্রিত ফিডের কাঠামোগত প্রভাব মূল্যায়নে সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ, শিশু মনোবিজ্ঞানী, শিশুরোগবিশেষজ্ঞ ও আইনবিদদের সমন্বয়ে অবিলম্বে একটি স্বাধীন কমিটি গঠন করতেও নির্দেশ দেওয়া হয়েছে।

এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি শিকদার মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ রোববার (২২ নভেম্বর ২০২৬) রুলসহ এই আদেশ দেন। ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট বিবাদীদের প্রতি এই নির্দেশনা জারি করা হয়েছে।

রিটের প্রেক্ষাপট ও শুনানি

১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের সুযোগের ক্ষেত্রে বিধিনিষেধ আরোপে জাতীয় নীতিমালা প্রণয়নে ব্যর্থতা নিয়ে প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ ফয়সাল দস্তগীর চলতি মাসের শুরুতে জনস্বার্থে রিট আবেদনটি দায়ের করেন। আদালতে রিটের পক্ষে তিনি নিজেই শুনানি পরিচালনা করেন।

আদেশের বিষয়টি জানিয়ে আইনজীবী ফয়সাল দস্তগীর বলেন, সুনির্দিষ্ট কোনো নীতিমালা না থাকায় ১৬ বছরের নিচের অপ্রাপ্তবয়স্করা অবাধে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করছে। এতে তাদের মানসিক বিকাশ ও উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে এবং অনেকের ক্ষেত্রে দৃষ্টিশক্তিসহ নানা ধরনের শারীরিক ও মানসিক সমস্যা দেখা দিচ্ছে বলে এক গবেষণায় উঠে এসেছে। তিনি আরও উল্লেখ করেন, অস্ট্রেলিয়া ও মালয়েশিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশে ১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের সুযোগ নেই—মূলত এসব দিক বিবেচনায় নিয়েই রিটটি করা হয়েছিল।

হাইকোর্টের রুল

আইনজীবী ফয়সাল দস্তগীর জানান, অপ্রাপ্তবয়স্কদের ওপর অ্যালগরিদম-নিয়ন্ত্রিত ফিডের কাঠামোগত প্রভাব মূল্যায়নে একটি স্বাধীন কমিটি গঠন করে ১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে বিধিনিষেধ আরোপে জাতীয় নীতিমালা প্রণয়নে ব্যর্থতা কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, রুলে তা জানতে চেয়েছেন আদালত।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT