1. admin@banglarakash.com : admin :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
শিরোনাম :
আইপিএলের মিনি নিলামে নাম লেখাননি মোস্তাফিজ, তালিকায় নেই নাহিদ রানাও গোপালগঞ্জ সহিংসতায় অর্থের উৎস খুঁজছে এনবিআর, নজরদারিতে ১০১ জন সর্বোচ্চ আদালতে নারায়ণগঞ্জের বহুল আলোচিত সাত খুন মামলার আপিল শুনানি শুরু পাকিস্তানি নভোচারীকে নিয়ে শেনঝৌ-২৪ অভিযানে চীনের রকেট উৎক্ষেপণ বগুড়ার দুপচাঁচিয়ায় বাস-অটোরিকশা সংঘর্ষে চালক নিহত, আহত ১ পোশাক শ্রমিকদের সর্বনিম্ন মজুরি নিয়ে সমঝোতা হয়নি, শ্রমিকদের দাবি ২২ হাজার ও মালিকদের প্রস্তাব ১৫ হাজার ৭০০ টাকা দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৫ রমজান সামনে রেখে খেজুর, আপেল ও কমলা আমদানিতে শুল্ক-কর অব্যাহতি দিল সরকার রোহিঙ্গা গণহত্যার রায়ের পর মিয়ানমারের পাঁচ শীর্ষ সামরিক কর্মকর্তার ওপর ব্রিটিশ নিষেধাজ্ঞা আকারম্যানের ১৫০ রানের ঝড়, সেঞ্চুরিয়ন টেস্টে বড় লিডের পথে দক্ষিণ আফ্রিকা

ইরানকে ‘ধ্বংস’ করার হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
  • ১৬৭ Time View
ইরানের সঙ্গে চুক্তি না হলে দেশটিকে গুঁড়িয়ে দেওয়ার হুমকি ট্রাম্পের
ছবি : সংগৃহীত।

দৈনিক বাংলার আকাশ ডেস্ক:

চলমান উত্তেজনার অবসান ঘটাতে তেহরানের সঙ্গে কোনো চুক্তিতে পৌঁছানো না গেলে ইরানকে পুরোপুরি ‘ধ্বংস’ করার হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বৃহস্পতিবার (১ অক্টোবর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, যুক্তরাষ্ট্রের সামনে বর্তমানে দুটি মাত্র পথ খোলা রয়েছে—হয় ইরানের সঙ্গে একটি সমঝোতার চুক্তি করা, নতুবা তাদের ধ্বংস করে দেওয়া।

এদিকে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ ওয়াশিংটনের বাইরে কোয়ান্টিকো মেরিন ঘাঁটিতে সামরিক কর্মকর্তাদের সঙ্গে এক উচ্চপর্যায়ের বৈঠকে দাবি করেছেন, মার্কিন বাহিনী ইতিমধ্যে ইরানের নৌবাহিনী, বিমানবাহিনী, আকাশ প্রতিরক্ষাব্যবস্থা, সামরিক নেতৃত্ব এবং সামরিক-শিল্প সক্ষমতাকে গুঁড়িয়ে দিয়েছে। এছাড়া তেহরানের পারমাণবিক কর্মসূচির সক্ষমতাও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করা হয়েছে বলে জানান তিনি।

যুক্তরাষ্ট্রের শীর্ষ মহলের পক্ষ থেকে এমন কঠোর হুশিয়ারি ও বড় ধরনের সামরিক আঘাতের দাবি করা হলেও এ বিষয়ে ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT