1. admin@banglarakash.com : admin :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
আইপিএলের মিনি নিলামে নাম লেখাননি মোস্তাফিজ, তালিকায় নেই নাহিদ রানাও গোপালগঞ্জ সহিংসতায় অর্থের উৎস খুঁজছে এনবিআর, নজরদারিতে ১০১ জন সর্বোচ্চ আদালতে নারায়ণগঞ্জের বহুল আলোচিত সাত খুন মামলার আপিল শুনানি শুরু পাকিস্তানি নভোচারীকে নিয়ে শেনঝৌ-২৪ অভিযানে চীনের রকেট উৎক্ষেপণ বগুড়ার দুপচাঁচিয়ায় বাস-অটোরিকশা সংঘর্ষে চালক নিহত, আহত ১ পোশাক শ্রমিকদের সর্বনিম্ন মজুরি নিয়ে সমঝোতা হয়নি, শ্রমিকদের দাবি ২২ হাজার ও মালিকদের প্রস্তাব ১৫ হাজার ৭০০ টাকা দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৫ রমজান সামনে রেখে খেজুর, আপেল ও কমলা আমদানিতে শুল্ক-কর অব্যাহতি দিল সরকার রোহিঙ্গা গণহত্যার রায়ের পর মিয়ানমারের পাঁচ শীর্ষ সামরিক কর্মকর্তার ওপর ব্রিটিশ নিষেধাজ্ঞা আকারম্যানের ১৫০ রানের ঝড়, সেঞ্চুরিয়ন টেস্টে বড় লিডের পথে দক্ষিণ আফ্রিকা

ক্রোয়েশিয়া সীমান্তে বাংলাদেশি সহ ৯৬ অভিবাসন প্রত্যাশী আটক

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৮৫ Time View
বসনিয়া ও হার্জেগোভিনা সীমান্ত পুলিশের হাতে আটক অভিবাসনপ্রত্যাশীদের প্রতীকী চিত্র
অবৈধভাবে ক্রোয়েশিয়ায় প্রবেশের চেষ্টাকালে বসনিয়া সীমান্ত থেকে ৩৬ বাংলাদেশিসহ ৯৬ জন অভিবাসনপ্রত্যাশীকে আটক করেছে দেশটির পুলিশ। ছবি: সংগৃহীত

দৈনিক বাংলার আকাশ ডেস্ক:

ক্রোয়েশিয়ায় অবৈধভাবে প্রবেশের চেষ্টাকালে বাংলাদেশিসহ ৯৬ জন অভিবাসনপ্রত্যাশীকে আটক করেছে বসনিয়া ও হার্জেগোভিনার সীমান্ত পুলিশ। গত বুধবার দেশটির বিস্ত্রিৎসা সীমান্তবর্তী এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয় বলে বৃহস্পতিবার নিশ্চিত করেছেন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা।

সীমান্ত পুলিশের তথ্য অনুযায়ী, বুধবার বিকেলে বিস্ত্রিৎসা গ্রামের কাছে দুটি নৌকা থেকে প্রথম দফায় ৬৩ জনকে আটক করা হয়। তাঁদের মধ্যে ২৩ জন বাংলাদেশি ও ৪০ জন পাকিস্তানি নাগরিক রয়েছেন। এ সময় অবৈধ অনুপ্রবেশে সহায়তার অভিযোগে দুজনকে মানবপাচারকারী হিসেবে চিহ্নিত করা হয়েছে। পরে একই দিন সন্ধ্যায় ওই অঞ্চলে দ্বিতীয় অভিযানে আরও ৩৩ জন অভিবাসনপ্রত্যাশীকে আটক করা হয়। দ্বিতীয় দফায় আটক ব্যক্তিদের মধ্যে ১৩ জন বাংলাদেশি, ১৮ জন আফগান ও ২ জন পাকিস্তানি নাগরিক ছিলেন।

সব মিলিয়ে দুটি পৃথক অভিযানে মোট ৩৬ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরবর্তীতে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণের জন্য তাঁদের বানিয়া লুকা ফিল্ড সেন্টারের ফোরেনার্স অ্যাফেয়ার্স সার্ভিসের কাছে হস্তান্তর করা হয়েছে। পুরো ঘটনাটি খতিয়ে দেখতে বিস্তারিত তদন্ত চলছে বলে জানিয়েছে স্থানীয় সীমান্ত পুলিশ।

(সূত্র: সিনহুয়া)

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT