1. admin@banglarakash.com : admin :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ: তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান রাজধানীর ফুটপাতে শিল্প-সাহিত্যের কিংবদন্তিদের শ্রদ্ধা: ডিএসসিসির নতুন উদ্যোগ চলমান সংঘাত থামাতে পাকিস্তান সফর করছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস শহীদ সেনার মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্সে ট্রাকের ধাক্কা: পরিবারের সদস্যসহ নিহত ৪ ডেঙ্গুতে আরও ৯ জনের প্রাণহানি, মোট মৃত্যু ২৭০ ছাড়াল ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন কমিটি: নেতৃত্বে কি পুরোনো মুখ, নাকি আসছে চমক? ক্যানসার চিকিৎসায় নতুন আশার আলো ভিটামিন বি৩! ভয়ে নদীতে ঝাঁপ: ২৬ ঘণ্টা পর স্টামফোর্ড শিক্ষার্থীর মরদেহ উদ্ধার রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে দ্রুত পূর্ণাঙ্গ চিকিৎসাসেবা চালুর দাবি জগন্নাথ হলের ৯তলা থেকে পড়ে ঢাবি শিক্ষার্থী হাসপাতালে

কলকাতায় বাংলাদেশি নিহত: ভারতীয় হাইকমিশনারের দুঃখ প্রকাশ!

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
  • ১১২ Time View
সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের সাথে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর বৈঠক
সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের মুখোমুখি হন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

দৈনিক বাংলার আকাশ ডেস্ক:

ভারতের কলকাতায় একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে বাংলাদেশি নাগরিক নিহতের ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। একই সঙ্গে মর্মান্তিক এই ঘটনার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসব কথা জানান ভারতের হাইকমিশনার।

কলকাতার হোটেলে আগুনের ঘটনায় কোনো গাফিলতি ছিল কি না বা তদন্তের বর্তমান অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে বিস্তারিত মন্তব্য না করে হাইকমিশনার জানান, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক এবং উদ্ভূত পরিস্থিতিতে ভারত সরকারের পক্ষ থেকে করণীয় সব ধরনের পদক্ষেপই গ্রহণ করা হবে।

সাক্ষাৎ শেষে ভারতের পক্ষ থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে দেওয়া সফর আমন্ত্রণের বিষয়ে কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি জানান, ভারতীয় হাইকমিশনার জানিয়েছেন ভারত সরকার বাংলাদেশের প্রধানমন্ত্রীর সফরের অপেক্ষায় রয়েছে। তবে এই সফরে কোনো বিশেষ আলোচনা বা অনুকূল পরিবেশ তৈরির মতো বিষয় নিয়ে বৈঠকে কথা হয়নি বলে জানান মন্ত্রী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT