1. admin@banglarakash.com : admin :
বুধবার, ১০ জুন ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
২০২৬–২৭ অর্থবছরের বাজেটে বড় পরিবর্তনের ইঙ্গিত, করছাড় ও নতুন নীতি আসছে ইরান-ইসরাইল সংঘাত: আবার হামলা হলে নেতানিয়াহুকে ‘একাই সামলাতে হবে’—ট্রাম্পের সতর্কবার্তা এইচ-১বি ভিসায় ট্রাম্পের ১ লাখ ডলারের ফি বাতিল করল যুক্তরাষ্ট্রের আদালত চার পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দিয়েছে সরকার টাঙ্গাইলে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৪ চোট কাটিয়ে ফেরার পথে নেইমার, মেডিকেল রিপোর্টে ইতিবাচক অগ্রগতি ইরান-ইসরাইল উত্তেজনায় সাময়িক বিরতি, পাল্টাপাল্টি হুঁশিয়ারি অব্যাহত তিতাস গ্যাসক্ষেত্রে উৎপাদন হ্রাস, জ্বালানি নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ দেশের ১৬ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা, নদীবন্দরগুলোকে ১ নম্বর সংকেত অবৈধ বিদেশি ব্যবসার বিরুদ্ধে কঠোর অবস্থানে মালয়েশিয়া, দেশব্যাপী অভিযান জোরদারের নির্দেশ

ফরিদপুরে হামের প্রকোপ: জানুয়ারি থেকে ৬০৫ জন আক্রান্ত, নতুন শনাক্ত ২২

Reporter Name
  • Update Time : শনিবার, ২ মে, ২০২৬
  • ৭৯ Time View

বাংলার আকাশ ডেস্ক :

ফরিদপুর জেলায় হামের প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২ মে ২০২৬ পর্যন্ত জেলায় মোট ৬০৫ জন হামে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। তবে এ সময়ে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় (সকাল ৮টা থেকে পরদিন সকাল ৮টা পর্যন্ত) নতুন করে ২২ জন রোগী শনাক্ত হয়েছে। একই সময়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

উপজেলা ভিত্তিক তথ্যে দেখা যায়, আলফাডাঙ্গা উপজেলায় মোট ১০ জন, বোয়ালমারীতে ১২ জন, ভাঙ্গায় ৮ জন, চরভদ্রাসনে ৪ জন, নগরকান্দায় ২ জন, মধুখালীতে ৩ জন এবং সদরপুরে ৭ জন হামের রোগী শনাক্ত হয়েছে। এছাড়া সালথা উপজেলায় সর্বোচ্চ ২০ জন রোগী পাওয়া গেছে।

চিকিৎসা ব্যবস্থার বিষয়ে জানা গেছে, ফরিদপুর জেনারেল হাসপাতাল ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে বর্তমানে রোগীদের চিকিৎসা চলছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ২২ জন ভর্তি হয়েছেন। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে বর্তমানে মোট ৮০ জন রোগী ভর্তি রয়েছেন এবং গত ২৪ ঘণ্টায় ১৩ জন রোগী ছাড়পত্র পেয়েছেন।

স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, আক্রান্তদের অধিকাংশই শিশু এবং টিকাদান কার্যক্রম জোরদারের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। জনসাধারণকে হামের লক্ষণ দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT