1. admin@banglarakash.com : admin :
বুধবার, ১০ জুন ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
২০২৬–২৭ অর্থবছরের বাজেটে বড় পরিবর্তনের ইঙ্গিত, করছাড় ও নতুন নীতি আসছে ইরান-ইসরাইল সংঘাত: আবার হামলা হলে নেতানিয়াহুকে ‘একাই সামলাতে হবে’—ট্রাম্পের সতর্কবার্তা এইচ-১বি ভিসায় ট্রাম্পের ১ লাখ ডলারের ফি বাতিল করল যুক্তরাষ্ট্রের আদালত চার পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দিয়েছে সরকার টাঙ্গাইলে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৪ চোট কাটিয়ে ফেরার পথে নেইমার, মেডিকেল রিপোর্টে ইতিবাচক অগ্রগতি ইরান-ইসরাইল উত্তেজনায় সাময়িক বিরতি, পাল্টাপাল্টি হুঁশিয়ারি অব্যাহত তিতাস গ্যাসক্ষেত্রে উৎপাদন হ্রাস, জ্বালানি নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ দেশের ১৬ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা, নদীবন্দরগুলোকে ১ নম্বর সংকেত অবৈধ বিদেশি ব্যবসার বিরুদ্ধে কঠোর অবস্থানে মালয়েশিয়া, দেশব্যাপী অভিযান জোরদারের নির্দেশ

সদরপুরে গলায় ফাঁস অবস্থায় নারীর মরদেহ উদ্ধার

Reporter Name
  • Update Time : শনিবার, ২ মে, ২০২৬
  • ৯৫ Time View

বাংলার আকাশ ডেস্ক :

ফরিদপুরের সদরপুর উপজেলায় গলায় ফাঁস অবস্থায় জোসনা বিশ্বাস (৪৫) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

জানা যায়, গত ২৮ এপ্রিল ২০২৬ দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটে জোসনা বিশ্বাস নিজ বাড়ি থেকে প্রায় সাড়ে তিন ভরি স্বর্ণ নিয়ে সদরপুর বাজারের উদ্দেশ্যে বের হন। এরপর তিনি আর বাড়ি ফিরে না আসায় তার মেয়ে সাধনা বিশ্বাস ও ছেলে অমিত বিশ্বাসসহ স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। এ ঘটনায় সদরপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-১৩০৮, তারিখ ০১/০৫/২০২৬) দায়ের করা হয়।

শুক্রবার দুপুরে সদরপুর উপজেলার চর বিষ্ণুপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের চর বিষ্ণুপুর গ্রামের মৃত শিকদারের পুকুরপাড়ের একটি গাব গাছের ডালে ঝুলন্ত অবস্থায় জোসনা বিশ্বাসের মরদেহ দেখতে পায় স্থানীয় দুই শিশু। তাদের চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসে এবং পুলিশকে খবর দেওয়া হয়।

খবর পেয়ে সদরপুর থানার এসআই মো. আফজাল সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন এবং লাশ উদ্ধার করেন।

পুলিশ জানায়, মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT