1. admin@banglarakash.com : admin :
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
কালবৈশাখীর তাণ্ডবে বগুড়ায় গাছচাপায় প্রাণ গেল পান ব্যবসায়ীর যশোরে উলশী খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর সন্ধ্যার মধ্যে ঝড়-বজ্রবৃষ্টির সতর্কতা, কয়েক অঞ্চলে ঘণ্টায় ৮০ কিমি বেগে দমকা হাওয়ার আশঙ্কা যশোরে প্রধানমন্ত্রীর ব্যস্ত কর্মসূচি, উদ্বোধন ও জনসভা আজ ভাঙ্গা এক্সপ্রেসওয়ে থেকে ৩০ হাজার ইয়াবাসহ মাদক কারবারি আটক সংকুচিত আয় ও বাড়তি ব্যয়ের চাপে মধ্যবিত্ত, জীবনযাত্রায় বাড়ছে চাপ নৈশভোজে গুলির শব্দে উত্তেজনা, নিরাপদে সরানো হলো ট্রাম্প; শুটার আটক একনেকের বৈঠক আজ: ৭ হাজার কোটি টাকার ১৭ প্রকল্প উপস্থাপন ফরিদপুরে শিশুদের জন্য হাম-রুবেলা টিকাদান কর্মসূচি শুরু নগরকান্দায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিস্ময়কর বিনাধান-১৯: বাম্পার ফলন এবং রোগমুক্তির নিশ্চয়তা

banglarakash
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ২৩৭ Time View

কুমিল্লা আদর্শ সদর উপজেলার ছোটআলমপুরে আউশ ধানের প্রায়োগিক পরীক্ষণ মাঠে ‘বিনাধান-১৯ ও ব্রি ধান-৪৮ এর মূল্যায়ন’ শীর্ষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে ১৩ আগস্ট বিকেলে। আয়োজন করে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) কুমিল্লা উপকেন্দ্র।

বক্তারা জানান, বিনাধান-১৯ আউশ মৌসুমের স্বল্পজীবনকালীন (৯৫-১০০ দিন) একটি জাত। এ বছর কুমিল্লার বিভিন্ন স্থানে এর শস্য কর্তনে হেক্টরপ্রতি ফলন হয়েছে ৪.৫ থেকে ৬.২ টন পর্যন্ত। রোগবালাই কম হয় এবং ভাতের স্বাদ উন্নত। বছরে ৩-৪টি ফসল করতে ইচ্ছুক কৃষকদের জন্য শস্যবিন্যাসে বিনাধান-১৯ অন্তর্ভুক্ত করা গুরুত্বপূর্ণ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিনার মহাপরিচালক ড. মো. আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন বিনা’র গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রকল্প পরিচালক ড. মো. মাহবুবুল আলম তরফদার, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও উপ-প্রকল্প পরিচালক ড. মো. মোহাম্মদ আশিকুর রহমান, বিনা উপকেন্দ্র কুমিল্লার এসএসও ও ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. মো. হাসানুজ্জামান রনি, আদর্শ সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. নিজাম উদ্দিন।

সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুমিল্লার উপ-পরিচালক কৃষিবিদ আইউব মাহমুদ। বক্তারা বিনাধান-১৯ কে খরাসহিষ্ণু জাত হিসেবে আগামী বছর থেকে অধিক পরিসরে চাষাবাদের পরামর্শ দেন।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT