1. admin@banglarakash.com : admin :
রবিবার, ১০ মে ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
মধুখালীতে রেভারেন্ড পল মুন্সীর স্মরণে ফ্রি মেডিকেল ক্যাম্প ফরিদপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত পুলিশের প্রতি সরকারের প্রত্যাশা জানালেন প্রধানমন্ত্রী সড়কে চালু হচ্ছে ডিজিটাল পেনাল্টি সিস্টেম, আইন ভাঙলেই কাটা যাবে ড্রাইভিং লাইসেন্সের পয়েন্ট রাজারবাগে পুলিশ সপ্তাহ ২০২৬ উদ্বোধন, প্রধানমন্ত্রীর অংশগ্রহণ ফরিদপুরে নিখোঁজ স্ত্রী-কন্যাকে উদ্ধার, পুলিশ ও মিডিয়াকে স্বামীর কৃতজ্ঞতা ফরিদপুরে ছিনতাইয়ের চেষ্টা: রক্তভর্তি সিরিঞ্জ দেখিয়ে ভয় দেখানো যুবক আটক ফরিদপুরে সারদা সুন্দরী মহিলা কলেজে সাহিত্য ও সংস্কৃতি প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ। ফরিদপুরে ওজোপাডিকোর মতবিনিময় সভা, বিদ্যুৎ সাশ্রয়ে সচেতনতার আহ্বান- নায়াব ইউসুফ ফরিদপুরে যৌন সহিংসতা প্রতিরোধে মানববন্ধন, হাইকোর্ট নির্দেশনা বাস্তবায়নের দাবি

দ্বিতীয় শিরোপার খুব কাছে গিয়েও ব্যর্থ রংপুর, চ্যাম্পিয়ন গায়ানা আমাজন ওয়ারিয়ার্স!

banglarakash
  • Update Time : শনিবার, ১৯ জুলাই, ২০২৫
  • ৩১৬ Time View

গ্লোবাল টি-টোয়েন্টি সুপার লিগে টানা দ্বিতীয় শিরোপার হাতছানি ছিল রংপুর রাইডার্সের সামনে। তবে ব্যাটিং ব্যর্থতায় সেই স্বপ্ন অপূর্ণই থেকে গেল। স্বাগতিক গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের বিপক্ষে ৩২ রানে হেরে টুর্নামেন্টের দ্বিতীয় আসরে রানার্সআপ হয়েই সন্তুষ্ট থাকতে হলো নুরুল হাসান সোহানের দলকে।

শনিবার প্রভিডেন্স স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাট করে গায়ানা ২০ ওভারে তোলে ১৯৬ রানের বড় সংগ্রহ। জবাবে ১৬৪ রানে গুটিয়ে যায় রংপুর। রান তাড়ায় নেমে শুরু থেকেই ধুঁকেছে রংপুর। ইনিংসের দ্বিতীয় বলেই স্টাম্পিংয়ের ফাঁদে পড়লেও অল্পের জন্য বেঁচে যান ইব্রাহিম জাদরান। তবে দ্বিতীয় ওভারেই রান আউট হয়ে ফিরে যান তিনি (৫)। এরপর সৌম্য সরকার (১৩) ও কাইল মেয়ার্স (৫) বাজে শটে উইকেট ছুড়ে দিয়ে ফিরলে চাপে পড়ে রংপুর।

এই বিপর্যয়ের মাঝেও আশার আলো দেখান সাইফ হাসান ও ইফতিখার আহমেদ। এই জুটি ৭৩ রান যোগ করে ম্যাচে ফিরিয়ে আনার চেষ্টা করেন। তবে দুর্ভাগ্যক্রমে রান নেওয়ার সময় ভুল বোঝাবুঝিতে রান আউট হন সাইফ (২৬ বলে ৪১)। ইফতিখারও হাফ সেঞ্চুরির আগেই থেমে যান, ডুয়াইন প্রিটোরিয়াসের বলে এলবিডব্লিউ হন ২৯ বলে ৪৬ রান করে।

এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারায় রংপুর। সোহান নামেন এবং ক্যাচ তুলে দেন ইমরান তাহিরের হাতে। শেষদিকে মাহিদুল ইসলাম অঙ্কনের ১৭ বলে ৩০ রানের ছোট ঝড় কিছুটা ব্যবধান কমালেও ম্যাচে ফেরার জন্য তা যথেষ্ট ছিল না। ১৯তম ওভারে গুড়াকেশ মোতির বলে অঙ্কন ও কামরুল ইসলাম ফিরে গেলে ১৬৪ রানেই শেষ হয় রংপুরের ইনিংস।

এর আগে গায়ানার ইনিংসে শুরুতেই চড়াও হন জনসন চার্লস ও রহমানউল্লাহ গুরবাজ। ৩ ওভারে স্কোর দাঁড়ায় ২০। এরপর খালেদ আহমেদ ৪র্থ ওভারে ফিরিয়ে দেন এভিন লুইসকে (৫)।

তবে এরপর চার্লস ও গুরবাজের দুর্দান্ত ব্যাটিংয়ে গায়ানা পেয়ে যায় শক্ত ভিত। আজমতউল্লাহ ওমরজাইয়ের এক ওভারে চারটি চার মারেন চার্লস। ১০ ওভারে দলীয় শতকের পথে ৮০ রান উঠে যায়। চার্লস ৩৪ বলে করেন ফিফটি, গুরবাজ ৩১ বলে। চার্লস শেষ পর্যন্ত ৬৭ রানে রিটায়ার্ড হন। গুরবাজকে (৬৬) ফিরিয়ে দেন শামসি। এরপর স্টাম্পিং হয়ে ফেরেন শিমরন হেটমায়ার, রানের খাতা না খুলেই।

শেষদিকে শেফার্ডের ৯ বলে ২৮ ও রাদারফোর্ডের ১৫ বলে ১৯ রানের অপরাজিত ইনিংসে ভর করে গায়ানা স্কোর দাঁড় করায় ১৯৬-এ। রংপুরের পক্ষে একটি করে উইকেট পান খালেদ আহমেদ, তাবরেজ শামসি ও ইফতিখার আহমেদ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT