1. admin@banglarakash.com : admin :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
শিরোনাম :
ইউটিউবার ধ্রুব রাঠির বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি এইচএসসি ও সমমানের ফল পুনর্মূল্যায়ন: বদলে গেছে ৩৩ হাজার ৩৪৯ খাতার ফল জিয়াউল আহসানের মামলার যুক্তিতর্ক শুরু মঙ্গলবার, সরাসরি সম্প্রচার হবে বিটিভি ও ফেসবুকে খন্দকার নাঈম আহমেদ টিটন হত্যা মামলা: সুইডেন আসলাম ৫ দিনের রিমান্ডে ওষুধ সংরক্ষণে অব্যবস্থাপনা ও খাবার-টিকিটে অনিয়ম, ফরিদপুর সদর হাসপাতালে দুদকের অভিযান লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়ে যুক্তরাষ্ট্র এখন ইরানিদের আস্থা নষ্টের চেষ্টা করছে: আইআরজিসি আধুনিকায়নের পথে বাংলাদেশ পুলিশ: নতুন ২৪ হাজার ৬৭৭ পদ ও ৫ হাজার ৮৩০ যানবাহনের পরিকল্পনা ঢাকাসহ পাঁচ বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস, মঙ্গলবার কমতে পারে তাপমাত্রা ১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার রোধে গাইডলাইন প্রণয়নের নির্দেশ হাইকোর্টের টেকনাফে অভিযানে নিহত সেনাসদস্যের পরিবারের পাশে বাংলাদেশ সেনাবাহিনী

মোবাইল তোলার উদ্দেশ্যে সেপটিক ট্যাংকের ভেতর ৪ যুবকের মৃত্যু

BanglarAkash desk
  • Update Time : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ৪৭২ Time View

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় সেপটিক ট্যাংক থেকে মোবাইল তুলতে গিয়ে গ্যাসের বিষক্রিয়ায় ৪ যুবকের মৃত্যু হয়েছে। বুধবার রাতে সীমান্তবর্তী রাজঘাট ইউনিয়নের দুর্গম হরিণছড়া চা বাগানে এ ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (১০ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীমঙ্গল থানার ওসি মো. আমিনুল ইসলাম।

মৃতরা হলেন- রানা নায়েক (১৭), শ্রাবণ নায়েক (১৯), কৃষ্ণ রবিদাস (২০) ও নিপেন ফুলমালি (২৭)। তারা সবাই হরিণছড়া চা বাগানের চা শ্রমিক পরিবারের সন্তান।

এ বিষয়ে শ্রীমঙ্গল থানার ওসি মো. আমিনুল ইসলাম বলেন, সেপটিক ট্যাংক থেকে মোবাইল তুলতে গিয়ে গ্যাসের বিষক্রিয়ায় ৪ যুবকের মৃত্যু হয়েছে। তাদের মরদেহ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে।

জানা যায়, সেপটিক ট্যাংকে মোবাইল পড়ে যাওয়ার পর একজন তা তুলতে যায়। এরপর একে একে আরও ৪ জন যায় এবং সবাই অচেতন হয়ে পড়ে। পরে মুমূর্ষু অবস্থায় তাদেরকে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ৪ জনকে মৃত ঘোষণা করেন। অপর একজনকে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে স্থানান্তর করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT