1. admin@banglarakash.com : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
৮ ডিসেম্বর শুরু হচ্ছে জুনিয়র বৃত্তি পরীক্ষা, প্রকাশ হলো সময়সূচি কুমিল্লায় ৯২ লাখ টাকার ভারতীয় শাড়ি-কাপড়সহ দুটি গাড়ি জব্দ করেছে বিজিবি তিন জেলায় ‘ব্রাঞ্চ ম্যানেজার’ পদে কর্মী নিচ্ছে যমুনা ব্যাংক দুই দিনেই টেস্টে কুপোকাত, বাকি তিন দিন ‘ঘুমিয়ে পার করবেন’ শান্ত ফরিদপুরে মাদকের বিরোধে দুই পক্ষের সংঘর্ষ, পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর পদ্মা নদী থেকে অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার ২৪-এর আন্দোলন ফাইনাল যুদ্ধ নয়, এটা ছিল যুদ্ধের রিহার্সেল: ডা. শফিকুর রহমান খাদ্য কর্মসূচির সুফল প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছানো নিশ্চিত করার নির্দেশ খাদ্যমন্ত্রীর ২০২৭ সালের ৩০ জানুয়ারি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন কাজী নজরুলের রাগভিত্তিক গান নিয়ে শিল্পকলা একাডেমিতে বিশেষ আয়োজন ‘বেণুকা’

স্ত্রীর যৌতুকের মামলায় গ্রেপ্তার হয়েছে সেই চাকরিচ্যুত এসআই

BanglarAkash desk
  • Update Time : বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
  • ২৯২ Time View

ঝিনাইদহের কোটচাঁদপুর রেলওয়ে প্ল্যাটফর্ম থেকে চাকরিচ্যুত এসআই মো. আতিকুর রহমানকে গ্রেপ্তার করেছে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ। বুধবার তাকে গ্রেপ্তার করে সদর থানা পুলিশ।

বৃহস্পতিবার (৩ জুলাই) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা সদর থানার ওসি খালেদুর রহমান ।

স্থানীয়রা জানান, আতিকুর রহমান ২০১৬ সালে চুয়াডাঙ্গার সরোজগঞ্জ এলাকার নুরজাহান শেখকে বিয়ে করেন। তবে নানা ধরনের যৌতুক ও নির্যাতনের অভিযোগ ও প্রথম স্ত্রীর অনুমতি বাদেই বিউটি খাতুন নামে এক পুলিশ কনস্টেবলকে বিয়ে করলে প্রথম স্ত্রী ২০১৯ সালে তার বিরুদ্ধে মামলা করেন। পরে বিভাগীয় তদন্তে দোষী সাব্যস্ত হলে ২০২২ সালে আতিকুর রহমানকে চাকরিচ্যুত করা হয়।

পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে প্রথম স্ত্রীর করা যৌতুক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি আতিকুর রহমানকে বুধবার ঝিনাইদহ থেকে গ্রেপ্তার করা হয় ।

এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার ওসি খালেদুর রহমান বলেন, সদর থানা পুলিশের এসআই বাবলু খানের নেতৃত্বে একটি টিম তাকে গ্রেপ্তার করে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT