1. admin@banglarakash.com : admin :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
জাপানে ৭.২ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি হয়নি বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর কুমিল্লায় মোটরসাইকেলের ধাক্কায় ছাত্রশিবির নেতা নিহত চীনে বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ভেনেজুয়েলায় শক্তিশালী জোড়া ভূমিকম্প, নিহত ৩২; আহত শতাধিক সেবার মানোন্নয়নে শ্রেষ্ঠত্ব: ভাঙা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে সংবর্ধনা ফরিদপুরে সড়কের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য ফরিদপুরে অন্যূন জনগোষ্ঠীর প্রশিক্ষণার্থীদের সনদ ও আর্থিক সহায়তা প্রদান হোসেন হত্যা মামলা: শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ গঠন শুনানি ২৬ জুলাই

শ্রীলঙ্কা-বাংলাদেশর ওয়ানডে লড়াই

BanglarAkash desk
  • Update Time : বুধবার, ২ জুলাই, ২০২৫
  • ২৮৫ Time View

শ্রীলঙ্কার মাটিতে ইনিংস ব্যবধানে টেস্ট হারের পর ওয়ানডে সিরিজে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ  ক্রিকেট দল। অধিনায়ক হিসেবে মেহেদী হাসান মিরাজের এটা প্রথম ওয়ানডে সিরিজ খেলতে যাচ্ছে।

তিন ম্যাচ সিরিজের অন্তত একটিতে জিততে পারলেই বাংলাদেশের র‍্যাঙ্কিং ১০ থেকে ৯ নম্বরে উঠে আসবে। এই মুহূর্তে ৭৬ রেটিং পয়েন্ট নিয়ে ওয়েস্ট ইন্ডিজের নিচে অবস্থান করছে বাংলাদেশ।

দেখে নেওয়া যাক শ্রীলঙ্কা-বাংলাদেশ ওয়ানডে লড়াই-

– ওয়ানডেতে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের জয় আছে ১২টি, তবে সবগুলোই শ্রীলঙ্কার বাইরে।

– প্রায় ১০ বছর আগে শ্রীলঙ্কা ও বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ পর্যায়ের অধিনায়ক ছিলেন চারিথা আসালাঙ্কা ও মেহেদী হাসান মিরাজ। সেই সময় মুখোমুখিও হয়েছিলেন তারা। সময়ের স্রোতে তারা এখন জাতীয় দলের অধিনায়ক হিসেবে একে অন্যে মুখোমুখি হচ্ছেন।

– বাংলাদেশ কখনো শ্রীলঙ্কার মাটিতে ওয়ানডে সিরিজই জিততে পারেনি। শ্রীলঙ্কার মাঠে ৬টি সিরিজে বাংলাদেশের বিপক্ষে স্বাগতিকরা ৪ বার সিরিজে জিতেছে, ২টিতে ১-১ ড্র হয়েছে।

– দুইলের মধ্যে মোট ৫৭টি ওয়ানডে হয়েছে। যাতে শ্রীলঙ্কা ৪৩ বার জিতেছে, বাংলাদেশ ১২ বার জয় পেয়েছে, এবং ২টি ম্যাচ পরিত্যক্ত হয়। ২০১৯ সাল থেকে অবশ্যই দুই দলের রেকর্ড সমান – ৫-৫ ।

– শ্রীলঙ্কার মাটিতে ২৪টি ওয়ানডে খেলে বাংলাদেশের জয়ের সংখ্যা মাত্র ২। ২০টি ম্যাচে পরাজিত হয়েছে এবং ২টি খেলা পরিত্যক্ত হয়েছে। প্রেমাদাসা স্টেডিয়ামে ওয়ানের ১০ ম্যাচে আজ পর্যন্ত জয় নেই ।

নাজমুল হোসেন শান্ত – শ্রীলঙ্কার বিপক্ষে ৫টি ওয়ানডেতে সর্বমোট ৩৪২ রান সংগ্রহ করেছেন, গড় ৮৫.৫০, যার মধ্যে দুটি শতরান ও একটি ফিফটি অন্তর্ভুক্ত।

– মোস্তাফিজুর রহমান ‘বাংলাদেশ-শ্রীলঙ্কা’ ওয়ানডেতে সর্বোচ্চ উইকেট-২৩টি-শিকার করেছেন, যা তার নিউজিল্যান্ডের বিপক্ষেও সমপরিমাণ উইকেট নেওয়ার রেকর্ডের সমান।

– ওয়ানডেতে ১ হাজার রান থেকে আর ১৬ রান দূরে তাওহিদ হৃদয়। তার আগে বাংলাদেশের আরও ২৪ জন ওয়ানডেতে কমপক্ষে ১ হাজার রান করেছেন।

– কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে বুধবার খেলা শুরু বিকেল ৩টায়।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT