1. admin@banglarakash.com : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
৮ ডিসেম্বর শুরু হচ্ছে জুনিয়র বৃত্তি পরীক্ষা, প্রকাশ হলো সময়সূচি কুমিল্লায় ৯২ লাখ টাকার ভারতীয় শাড়ি-কাপড়সহ দুটি গাড়ি জব্দ করেছে বিজিবি তিন জেলায় ‘ব্রাঞ্চ ম্যানেজার’ পদে কর্মী নিচ্ছে যমুনা ব্যাংক দুই দিনেই টেস্টে কুপোকাত, বাকি তিন দিন ‘ঘুমিয়ে পার করবেন’ শান্ত ফরিদপুরে মাদকের বিরোধে দুই পক্ষের সংঘর্ষ, পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর পদ্মা নদী থেকে অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার ২৪-এর আন্দোলন ফাইনাল যুদ্ধ নয়, এটা ছিল যুদ্ধের রিহার্সেল: ডা. শফিকুর রহমান খাদ্য কর্মসূচির সুফল প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছানো নিশ্চিত করার নির্দেশ খাদ্যমন্ত্রীর ২০২৭ সালের ৩০ জানুয়ারি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন কাজী নজরুলের রাগভিত্তিক গান নিয়ে শিল্পকলা একাডেমিতে বিশেষ আয়োজন ‘বেণুকা’

সাহাবিদের নিয়ে কটূক্তি করায় নারী আইনজীবী আটক

BanglarAkash desk
  • Update Time : রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ২৯৫ Time View

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ইসলাম ধর্মের দ্বিতীয় খলিফা হযরত উমর (রা.) এবং সাহাবি হযরত মুয়াবি (রা.) নিয়ে কূরুচিপূর্ণ স্ট্যাটাসের অভিযোগে মৌলভীবাজারে উমায়রা ইসলাম নামে এক নারী আইনজীবীকে আটক করেছে মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশ।

শনিবার (২৮ জুন) সন্ধ্যা সাড়ে ৭টায় মৌলভীবাজার শহরের ক্লাব রোডের বাসা থেকে তাকে আটক করা হয়।

পুলিশ বলছে, নবীজীর সাহাবীদের নিয়ে ওই নারী আইনজীবী তার নিজের ফেসবুক আইডিতে এমন কটূক্তিমূলক পোস্ট দেন। তাকে কূরুচিপূর্ণ স্ট্যাটাসের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

জানা যায়, দীর্ঘদিন ধরে উমায়রা ইসলাম তার ফেসবুক আইডিতে মহানবী (সা.) ও হযরত উমর (রা.) সাহাবায়ে কেরাম নিয়ে কটূক্তি, কুরুচিপূর্ণ স্ট্যাটাসসহ ইসলাম এবং আলেম-উলামা বিদ্বেষী বিভিন্ন লেখালেখি করে আসছেন।

শনিবার খলিফাতুল মুসলিমীন হযরত উমর (রা.) ও সাহাবি আমিরে মুয়াবি (রা.) নিয়ে কুরুচিপূর্ণ ভাষার একটি পোস্ট তার নিজের ফেসবুক আইডিতে দিলে অনেক ধর্মপ্রাণ মানুষের দৃষ্টিগোচর হয়। বিষয়টি মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে।

আটককৃত ওই নারীর সঙ্গে ফ্যাসিস্ট আওয়ামী লীগ নেতাদের সখ্যতার ছবি ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।

এদিকে মৌলভীবাজার মডেল থানার সামনে ধর্মপ্রাণ মুসলমানদের ব্যাপক উপস্থিতি ও ক্ষোভ বাড়ছে। আলেম উলামা ও স্থানীয় ধর্মপ্রাণ ছাত্র-জনতার দাবি অভিযুক্ত নারীকে গ্রেপ্তার করে শাস্তি নিশ্চিত করতে হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT