1. admin@banglarakash.com : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
৮ ডিসেম্বর শুরু হচ্ছে জুনিয়র বৃত্তি পরীক্ষা, প্রকাশ হলো সময়সূচি কুমিল্লায় ৯২ লাখ টাকার ভারতীয় শাড়ি-কাপড়সহ দুটি গাড়ি জব্দ করেছে বিজিবি তিন জেলায় ‘ব্রাঞ্চ ম্যানেজার’ পদে কর্মী নিচ্ছে যমুনা ব্যাংক দুই দিনেই টেস্টে কুপোকাত, বাকি তিন দিন ‘ঘুমিয়ে পার করবেন’ শান্ত ফরিদপুরে মাদকের বিরোধে দুই পক্ষের সংঘর্ষ, পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর পদ্মা নদী থেকে অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার ২৪-এর আন্দোলন ফাইনাল যুদ্ধ নয়, এটা ছিল যুদ্ধের রিহার্সেল: ডা. শফিকুর রহমান খাদ্য কর্মসূচির সুফল প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছানো নিশ্চিত করার নির্দেশ খাদ্যমন্ত্রীর ২০২৭ সালের ৩০ জানুয়ারি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন কাজী নজরুলের রাগভিত্তিক গান নিয়ে শিল্পকলা একাডেমিতে বিশেষ আয়োজন ‘বেণুকা’

কোন অনুমোদন ছাড়াই ইরানে হামলা চালিয়েছেন ট্রাম্প

BanglarAkash desk
  • Update Time : রবিবার, ২২ জুন, ২০২৫
  • ৩০০ Time View

স্টেলথ বোমারু বিমান ব্যবহার করে ডোনাল্ড ট্রাম্প ইরানে যে হামলা চালিয়েছেন, তা বিধি সম্মত নয় বলে জানিয়েছেন এক কংগ্রেস সদস্য।

কংগ্রেসের কোনও অনুমোদন ছাড়াই এ হামলা চালানো হয়েছে বলে দাবি তার।

শনিবার এক সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে তিনি বলেন, ট্রাম্প কংগ্রেসের কোনও অনুমোদন ছাড়াই ইরানে হামলা চালিয়েছেন।

তিনি আরও বলেন, আমাদের এখনই ওয়াশিংটনে ফিরতে হবে এবং প্রতিনিধি থমাস ম্যাসি ও আমার উত্থাপিত ওয়ার পাওয়ারস রেজল্যুশননের ওপর ভোট দিতে হবে, যাতে যুক্তরাষ্ট্র আরেকটি অন্তহীন মধ্যপ্রাচ্য যুদ্ধের ফাঁদে না পড়ে।

যুক্তরাষ্ট্রের সংবিধান অনুসারে, যুদ্ধ ঘোষণা করার একমাত্র ক্ষমতা রয়েছে কংগ্রেসের হাতে। তবে সাম্প্রতিক বছরগুলোয় বিভিন্ন প্রশাসন বিশেষ করে প্রেসিডেন্ট পদে থাকা ব্যক্তিরা কংগ্রেসকে পাশ কাটিয়ে সামরিক পদক্ষেপ গ্রহণ করেছেন, যা নিয়ে মার্কিন রাজনৈতিক অঙ্গনে ব্যাপক বিতর্ক রয়েছে।

রো খান্না এবং রিপাবলিকান থমাস ম্যাসি এর আগেও যৌথভাবে ওয়ার পাওয়ারস রেজল্যুশনন উত্থাপন করেছিলেন, যার লক্ষ্য ছিল কংগ্রেসের অনুমোদন ছাড়া সামরিক অভিযান প্রতিরোধ করা।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT