1. admin@banglarakash.com : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
৮ ডিসেম্বর শুরু হচ্ছে জুনিয়র বৃত্তি পরীক্ষা, প্রকাশ হলো সময়সূচি কুমিল্লায় ৯২ লাখ টাকার ভারতীয় শাড়ি-কাপড়সহ দুটি গাড়ি জব্দ করেছে বিজিবি তিন জেলায় ‘ব্রাঞ্চ ম্যানেজার’ পদে কর্মী নিচ্ছে যমুনা ব্যাংক দুই দিনেই টেস্টে কুপোকাত, বাকি তিন দিন ‘ঘুমিয়ে পার করবেন’ শান্ত ফরিদপুরে মাদকের বিরোধে দুই পক্ষের সংঘর্ষ, পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর পদ্মা নদী থেকে অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার ২৪-এর আন্দোলন ফাইনাল যুদ্ধ নয়, এটা ছিল যুদ্ধের রিহার্সেল: ডা. শফিকুর রহমান খাদ্য কর্মসূচির সুফল প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছানো নিশ্চিত করার নির্দেশ খাদ্যমন্ত্রীর ২০২৭ সালের ৩০ জানুয়ারি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন কাজী নজরুলের রাগভিত্তিক গান নিয়ে শিল্পকলা একাডেমিতে বিশেষ আয়োজন ‘বেণুকা’

ইরানের হামলায় বহু ইসরায়েলি নিখোঁজ

BanglarAkash desk
  • Update Time : রবিবার, ১৫ জুন, ২০২৫
  • ৩৩৩ Time View

ইরানের চালানো ধারাবাহিক হামলায় অন্তত ৮ জন ইসরায়েলি নিহত এবং প্রায় ২০০ জন আহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার ও রবিবার এ হামলা চালানো হয়। এতে সীমান্তবর্তী একটি অঞ্চলে বেসামরিক ও অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।সর্বশেষ, উদ্ধারকারীরা এখনো প্রায় ৩৫ জন নিখোঁজ ব্যক্তিকে খুঁজে পাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে , ইরান একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে।

ইসরায়েলের কেন্দ্রীয় অঞ্চলের বিভিন্ন হাসপাতালে বর্তমানে অন্তত ১৩৫ জন রোগী চিকিৎসাধীন অবস্থায় আছেন বলে কর্তৃপক্ষ জানিয়েছে। এদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, হলনের উলফসন মেডিকেল সেন্টার জানিয়েছে, ইরান থেকে আসা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সর্বশেষ আঘাতের পর ৬৫ জন আহতকে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। পাঁচজনের অবস্থা আসঙ্কা জনক, সাতজনের অবস্থা মাঝারি এবং বাকিরা তেমন ক্ষতিগ্রস্ত হয়নি।

তেল হাশোমের শেবা মেডিকেল সেন্টার জানিয়েছে, হালকা থেকে মাঝারি আঘাতপ্রাপ্ত ৩৭ জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আশদোদের আসুতা মেডিকেল সেন্টার জানিয়েছে, পাঁচজনের চিকিৎসা চলছে- একজনের অবস্থা গুরুতর এবং চারজনের অবস্থা মাঝারি।

একজন হাসপাতাল কর্মকর্তা জানান, ‘আমাদের কাছে যে রোগীরা এসেছেন, তাদের বেশিরভাগেরই অবস্থা নিয়ন্ত্রণে রয়েছে। তবে কয়েকজনকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে।’

এদিকে স্বজনরা হাসপাতালে ভিড় করছেন এবং রোগীদের খোঁজখবর নিচ্ছেন। প্রশাসনের পক্ষ থেকেও সার্বিক তদারকি চালানো হচ্ছে বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT